সোমবার, 6 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবির শাহজালাল হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ - ৯:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের কমন রুমে ওই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোমেটিওরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার এবং উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন হলের হাউস টিউটর, নবীন শিক্ষার্থী, হল কর্মকর্তা ও কর্মচারীরা।

অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান বলেন, ‘আমরা হলের আসনগুলো সঠিকভাবে বণ্টন নিশ্চিত করার চেষ্টা করেছি। বর্তমানে প্রায় ৩৩ জন শিক্ষার্থী হলে আসন পেয়েছেন। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবীনদের জন্য এক রুমে চারজন করে আছেন। ফলে হলের সিটের সমস্যা সমাধান হয়েছে। আজ থেকে এই হলে গণরুম প্রথা বিলুপ্ত ঘোষণা করা হলো।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর

হাবিপ্রবিতে ২ দিনব্যাপী ফুডজেন ফিউচার ১.০ শুরু

পারভেজ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবলো যাত্রীবাহী নৌকা

রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান: নগদ টাকা ও সরঞ্জামাদি সহ গ্রেফতার ৬

হোসেনপুরে তারুণ্যের মেলার উদ্বোধন করলেন ডিসি ফোজিয়া খান

আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই: ডিসি জাহিদুল ইসলাম

বুটেক্স শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা

টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে স্থান পেল যবিপ্রবি

শিরোনামে সন্তুষ্ট না হওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা বাকৃবি প্রশাসনের