সোমবার, 27 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
shafiel alam sumon
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ - ১১:১৯ অপরাহ্ন

ময়মনসিংহে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি (সোমবার) ময়মনসিংহ জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ এর শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষেদর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার।

প্রধান অতিথি বলেন, আজকে আমাদের সামনে যারা উপস্থিত আছেন,আপনাদের উপর ভিত্তি করেই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। জাগ্রত তরুণরাই দেশটাকে পরিবর্তন করতে পারবে। বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিগত সময়েও দেখা গেছে দেশের যে কোন ক্রান্তিলগ্নে বা উন্নয়নের ক্ষেত্রে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

অনু্ষ্ঠানে, ময়মনসিংহ জেলায় এইচপিভি টিকা প্রদান ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারী ১৩ উপজেলার মোট ১৩২ জন শিক্ষার্থী ভলেন্টিয়ারকে সার্টিফিকেট প্রদান করা হয়।

 

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ উপস্থিত  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে কাজটির জন্য আজকে এখানে সম্মাননা পাচ্ছেন, সেই কাজটি করা খুব সহজ ছিল না। তবে আপনাদের তারুণ্যের শক্তির কারণেই এই চ্যালেঞ্জিং কাজটি খুব সহজেই সম্পন্ন করেছেন। তাই আমরা চাইবো,ভবিষ্যতেও দেশ ও সমাজের স্বার্থে আপনারা সকল প্রতিবন্ধকতা দূরে সরিয়ে কাজ করে যাবেন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, ময়মনসিংহ ইউনিসেফ প্রতিনিধি আমানুল্লাহ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ এর সহযোগী অধ্যাপক এ কে এম শামসুজ্জামান সহ অনেকে ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

উলিপুরে ১৫’শ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নয়ন গ্রেপ্তার

ইবির পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

রাজশাহীর ওয়াসার বড় প্রকল্প গ্রহণ প্রশংসনীয়

হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীসহ ৪জনের উপর সন্ত্রাসী হামলা! জড়িতদের ধরতে ১২ ঘন্টার আল্টিমেটাম, না করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

তদন্তের স্বার্থে হাবিপ্রবির ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যানকে অব্যহতি

বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে চট্টগ্রামের ‘ওসি’ নেজাম

তাড়াশে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

ফখরুলের প্রতিবাদ/ তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাচ্ছে সরকার

রায়গঞ্জে বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে নারীর অনশন