বুধবার, 23 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরের সাংবাদিক অভিকে হত্যার হুমকি

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ - ৫:৫৭ অপরাহ্ন

যশোরে কর্মরত গ্লোবাল টেলিভিশনের জেলে প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভিকে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়েছে। মঙ্গলবার রাতে যশোর উপশহরের বি ব্লক বাজারসংলগ্ন খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভি। যার নম্বর—১৯১৮, তারিখ—২৩/০৪/২০২৫। প্রত্যক্ষদর্শীদের বরাতে

জানা গেছে, হেলমেট পরিহিত দুজন অজ্ঞাতনামা যুবক মোটরসাইকেলে এসে অভিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংবাদ প্রকাশের কারণে কুচক্রী মহল এ হুমকির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সাংবাদিক ওবাইদুল ইসলাম অভি বলেন, আমার কোন শত্রু নেই। নিউজ সংক্রান্ত ঘটনায় মনঃক্ষুন্ন হয়ে শত্রুতা করলেও করতে পারে। তাই তিনি জীবনে নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনের আশ্রয় নিয়েছেন বলে জানান।

যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাতের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ওবাইদুল ইসলাম অভি জিডির তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় জেলা সাংবাদিক মহলে উৎকণ্ঠা বিরাজ করছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতাল আনার দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে জোনাকির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

বিএনপির প্রস্তাবে দলীয় স্বার্থ রয়েছে, এনসিসিই সমাধান: সারজিস

যবিপ্রবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠনের উদ্যোগ

নারী ফুটবলে অস্থিরতা: কোচ বাটলারের হুঁশিয়ারি, কঠোর অবস্থানে খেলোয়াড়রা

পবিপ্রবিতে ইউনিসেফ ইয়ুথ অ্যাডভোকেসি ক্যাসকেড ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি সরকার

রাজশাহীতে ধর্ষণ ও সামাজিক অনাচারের বিরুদ্ধে যুব সমাবেশ

ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েলের হাইফা

সার্বভৌমত্ব রক্ষায় সঠিক নেতৃত্বের আহ্বান ভিপি নুরের

রাবিতে ‘জুলাই বিপ্লব’ নিয়ে প্রবন্ধ-গল্প-ছড়া-কবিতা আহ্বান