শনিবার, 21 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছায়া সংসদে চ্যাম্পিয়ন ডিআইইউ

প্রতিবেদক
Delowar Mahmud
শনিবার, ২১ জুন ২০২৫ - ৯:০৮ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ 

“শিশুশ্রমের প্রধান দায় রাষ্ট্রের নয়, সমাজের” – এই গুরুত্বপূর্ণ প্রস্তাবনার উপর আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

শনিবার (২১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এই প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ। তিনি শিশুশ্রম বন্ধে রাষ্ট্র ও সমাজের যৌথ প্রয়াসের ওপর জোর দেন এবং সমাজ কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন। দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “বিগত সরকারের সময় দুর্নীতি আমাদের সকল অগ্রযাত্রাকে উইপোকার মতো খেয়ে ফেলেছে। সে সময়ে প্রত্যেক প্রকল্পেই দুর্নীতি হয়েছে। দুর্নীতি নিরসনে অন্তর্বর্তী সরকার জিরো টলারেন্স দেখিয়ে আসছে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, তারা যেন দুর্নীতি না করেন, সেই প্রত্যাশা থাকবে।”

প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন উপসচিব রোকেয়া পারভীন জুই, সিনিয়র সাংবাদিক মাঈনুল আলম, সাবেক বিতার্কিক ড. এস এম মোর্শেদ, চাইল্ড লেবার বিশেষজ্ঞ আফজাল কবির খান ও সাংবাদিক ইয়াসির আরাফাত রিপন।

এছাড়াও অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, আইএলও বাংলাদেশ অফিসের শ্রম প্রশাসন বিভাগের প্রধান নীরান রামজুঠান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. জাহিদুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ডিআইইউ দলকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজকে ৩০ হাজার টাকা নগদ অর্থসহ ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এই সাফল্য ডিআইইউ’র বিতার্কিকদের মেধা ও যুক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল বিকল্প বিদ্যুতের সংযোগ নেই লোডশেডিংয়ে ওষ্ঠাগত রোগীদের প্রাণ

প্রতীকসহ জামায়াতকে বৈধতা দিল নির্বাচন কমিশন

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, আমিই বিপ্লবী সরকার হবো বলে ঘোষণা কাফির

মাধবপুরে গ্রাহকের টাকা নিয়ে এনজিও বন্ধু সোসাইটির মালিক উধাও

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে মশাল মিছিল

রমজানে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে রাবি সায়েন্স ক্লাবের অনলাইন সেমিনার অনুষ্ঠিত

রেজোয়ানের অর্ধ-গলিত লাশ উদ্ধার

রাবিতে মাদারীপুর জেলা সমিতির সভাপতি বশির, সম্পাদক রাকিব

প্রকল্প পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম দিলো জবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ইবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত