বৃহস্পতিবার, 2 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোর মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের নেতৃত্বে স্বৈরাচার সরকারের ডা. ইমাম, নতুন কমিটি দাবি

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ - ৭:৫২ পূর্বাহ্ন

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের (যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল) ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি ডক্তার ইমাম আল আজম কমিটির সদস্যদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে, ভোটের মাধ্যমে কমিটি গঠনের কথা থাকলেও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) একাংশ তড়িঘড়ি করে এই কমিটি ঘোষণা দেয়। তবে সংগঠনটি আরেক অংশ এর বিপক্ষে রয়েছেন।

তারা কমিটি বিলুপ্ত চেয়ে বুধবার হাসপাতাল তত্ত্বাবধায়কের কাছে আবেদন করেছেন ইন্টার্ন চিকিৎকরা। ‘মনগড়া কমিটি’ উল্লেখ করে তারা অবিলম্বে কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দাবি করেছেন।

লিখিত অভিযোগে ইন্টার্ন চিকিৎকরা উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে সময় স্বৈরাচার সরকারের আগাবাহ হিসাবে কাজ করেছে নবগঠিত কমিটির সভাপতি ডক্তার ইমাম আল আজমসহ কয়েকজন। এছাড়া ডাক্তাট আজম গত ৩ আগস্ট সারাদেশে শেখ হাসিনা সরকারের নেতৃত্বে গণহত্যার পক্ষে কথিত ‘শান্তি সমাবেশে’ অংশ নিয়েছিলেন।  নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গেও বেশ দহরম-মহরম আছে তার। সবকিছু জানার পরও  হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন-অর-রশিদ ও মেডিকেলের ইন্টার্ন কো-অর্ডিনেটর ডাক্তার এবিএম দেলোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ডাক্তর ইমাম আল আজমের সভাপতি ও ডাক্তার নাঈমুর রহমান নাঈমকেসাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অমানুষ সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে ডা. মো. মাসুদুর রহমান, ডা. যারীন রোশনী মৌটুসী ও ডা. শাহনূর শাবাব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. হাসানুজ্জামান, ডা. জান্নাত আরা ও ডা. প্রণামী পোদ্দারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ডা. তারেক আল মাহদী তাসিফ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ডা. ইব্রাহিম হোসেন, ডা. জান্নাতুল মুনতাহা ও ডা. মারিয়া আক্তার নিশাত মনোনীত হয়েছেন। কমিটিতে অর্থ সম্পাদক পদে ডা. সামিয়া ঐশী, দপ্তর সম্পাদক পদে ডা. পারমিতা নওশীন রাচী, প্রচার সম্পাদক পদে ডা. তাবাসসুম হোসেন তিশা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডা. অন্তু দাশ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে ডা. দ্বীপান্বিতা কর্মকার, ধর্ম বিষয়ক সম্পাদক পদে ডা. ফাতেমা খাতুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ডা. শোয়াইব মোর্শেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ডা. নন্দিতা সাহা রানু, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ডা. সাইমা সিদ্দিকা আনিকা ও রোগী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ডা. আতিকা তাহসিন রয়েছেন।

এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য পদে ডা. হাসনাইন জাভেদ, ডা.হুমায়রা সুলতানা, ডা. কান্তা দাস, ডা. জান্নাতুন নেছা কনক, ডা. অর্পিতা বণিক, ডা. কানিজ ফাতেমা ইমা ও ডা. মুনালিসা মুনাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডাক্তার হারুন-অর-রশিদ ও ডাক্তার এবিএম দেলোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ইন্টার্ন ডক্টরস আসোসিয়েশন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিম্নোক্ত পূর্ণাঙ্গ কমিটি এক বছরের (২০২৪-২০২৫) এর জন্য অনুমোদন করা হলো।’ এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন ইন্টার্ন চিকিৎসকরাদের একাংশ । তাই এই কমিটির বাতিলের দাবি জানান। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন-উর রশিদ বুধবার (১ জানুয়ারি) বদলি হওয়ার কারনে তিনি মুঠোফোনে জানান,  ইন্টার্ন কো-অর্ডিনেটর ডাক্তার এবিএম দেলোয়ার হোসেনই বিষয়টি কো-অর্ডিনেট করেছিলেন। তিনি শুধু অনুমোদন দিয়েছেন।

এ বিষয়ে ডাক্তার এবিএম দেলোয়ার হোসেনের কাছে একাধিকবার ফোন করা তিনি ফোন ধরেননি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

উলিপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

OBE বাস্তবায়নে প্রস্তুত অর্থনীতি বিভাগ: মাভাবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত

গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

আন্তর্জাতিক শ্রমিক দিবসে নাগেশ্বরীতে হোটেল শ্রমিক ইউনিয়নের র‍্যালি

রাডার ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে ইরানি মিসাইল, কাঁপছে তেলআবিব

বশেফমুবিপ্রবির প্রথম প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসাইন

ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় ব্যবহৃত চাকুসহ পলাতক আসামি চান্দি বাবু গ্রেফতার

নিজের স্ত্রীর প্রেমিককে ফাঁসাতে বন্ধুকে হত্যা

ভুরুঙ্গামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা শোভনের বাবা গ্রেফতার

ঢাকাসহ ছয় জেলায় ভারী বৃষ্টিপাত, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা