বুধবার, 13 আগস্ট 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসলামী বিশ্ববিদ্যালয়/ ক্যাম্পাসে র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কঠোর অবস্থানে প্রশাসন

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
বুধবার, ১৩ আগস্ট ২০২৫ - ১২:২২ পূর্বাহ্ন

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যাগিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, সর্বাবস্থায় র‍্যাগিং পরিহারের জন্য বলা হচ্ছে। কারণ র‍্যাগিং একটি মানসিক রোগ ও শাস্তিযোগ্য অপরাধ। র‍্যাগিং এ কোনো শিক্ষার্থীর ন্যূনতম সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অভিযুক্ত শিক্ষার্থীর র‍্যাগিং এ সম্পৃক্ততা বিবেচনায় বিভিন্ন মেয়াদে অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হল হতে সাময়িক বা স্থায়ী বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর হাতে সোপর্দ করা হবে।
বিজ্ঞপ্তিতে, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরকে এ বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়। 
এছাড়া ক্যাম্পাসের আবাসিক হল ও অ্যাকাডেমিক ভবনগুলোর সামনে বিভিন্ন স্থানে র‌্যাগিং বিরোধী ব্যানার টানানো হয়েছে এবং শিক্ষার্থীদের সচেতন করতে ও বিশ্ববিদ্যালয়কে র‌্যাগিংমুক্ত রাখতে মাইকিংয়ের মাধ্যমে র‌্যাগিং-বিরোধী প্রচার-প্রচারণা চালিয়েছে প্রশাসন। 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “র‌্যাগিং বিরোধী প্রচারে আমরা বেশ কিছু কাজ হাতে নিয়েছি। ইতোমধ্যে কিছু কাজ শুরু হয়েছে। র‌্যাগিং এর সাথে জড়িতদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তীব্র শিক্ষক সংকট

ভাসানী বিশ্ববিদ্যালয়ে সনদ পেতে ঘুরতে হয় সাত দপ্তরে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দুই দিনের মধ্যে আবেদন করলে খাতা পুনঃনিরীক্ষা সম্ভব

উলিপুরে ক্ষেতমজুর সমিতির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে কমিটি ঘোষণ

কুবিতে হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত

বুটেক্স ভর্তি পরিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী কল্যাণ থেকে বসছে ৪টি বুথ

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 

বৈচিত্র্যের ঝুড়িতে শিক্ষা আর পুষ্টি: সোহরাওয়ার্দী কলেজের প্রাণিবিদ্যা বিভাগে মৌসুমি ফল উৎসব

নোবিপ্রবিতে কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

সবার জন্য ভালোবাসার আয়োজন হাবিপ্রবি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের