সোমবার, 28 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবির গণরুম যেন জেলখানা: মানবেতর জীবন শিক্ষার্থীদের

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ - ৬:৩৩ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) গণরুমে  কে উঠছে কে নামছে এ বিষয়ে কোন তথ্য নেই হল প্রশাসনের কাছে ছাত্ররা তাদের ইচ্ছেমতো গণরুমে উঠছে আবার গণরুম ছেড়ে চলে যাচ্ছে। কর্তৃপক্ষের তদারকি না থাকায় ছাত্ররা গণরুমে জেলের কয়েদির মতো মানবেতর জীবনযাপন করছে, নেই পড়াশোনার পরিবেশ।

পাবিপ্রবির ছেলেদের একমাত্র হল  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্বে গণরুমের নিয়ন্ত্রণ ছিল ছাত্রলীগের হাতে। আওয়ামী সরকারের পতনের পর হল প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে হলে ছাত্রদের সিট বরাদ্দ দিলেও গণরুমের দিকে কোন তদারকি করেনি। 

খোঁজ নিয়ে জানা যায়, হলের গণরুমে কে থাকছে না থাকছে এ বিষয়ে হল প্রশাসনের কোন তদারকি নেই। হলের গণরুমে হল প্রশাসনের তদারকি না থাকার ফলে যখন তখন যে কেউ গণরুমে উঠছে ফলে নতুনদের সাথে খাপ খাওয়াতে প্রায়ই ছাত্রদের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন  হতে হচ্ছে। হলে নিরাপত্তার বিষয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। 

এছাড়াও হলের গণরুমে হল প্রশাসনের তদারকি না থাকায় ৩০ জন ছাত্র গণরুমে জেল জীবনের মতো জীবনযাপন করছে। সরেজমিন দেখা যায়, গণরুমে ১৮টি বৈদ্যুতিক ফ্যান লাগানোর ব্যবস্থা থাকলেও মাত্র ৭ টি ফ্যান আছে যার সবকটিই নষ্ট। ১৫ টি বৈদ্যুতিক লাইট থাকলেও সচল আছে মাত্র ৪টি লাইট। অধিকাংশ বৈদ্যুতিক ছকেটই নষ্ট দেখা যায়, ফলে প্রয়োজনীয় বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করতে অসুবিধা হচ্ছে এবং শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিয়েও অসুবিধা বোধ করছে।কখন কীভাবে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে কখন কী হয়ে যায় এর ভয় নিয়ে তারা জীবন যাপন করতেছে। সামগ্রিকভাবে  গণরুমে শিক্ষার্থীরা নানা সমস্য নিয়ে গরমের মধ্যে আলো-বাতাস বিহীন মানবেতর জেল জীবন যাপন করছে। 

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. আমিরুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে গণরুমের কোন তথ্য নেই। বর্তমানে গণরুম আমাদের নিয়ন্ত্রণের বাইরে রাখছি। যখন আমরা গণরুমের ছাত্রদের সুবিধা (লাইট, ফ্যানের) দিতে পারব তখন ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়ে আমরা গণরুমের ছাত্রদের তথ্য সংগ্রহ করব। আমরা সিস্টেমেটিক পদ্ধতিতে যাচ্ছি।  আমরা অলরেডি কেনা-কাটার প্রক্রিয়া শুরু করেছি। ১ সপ্তাহের মধ্যে আমরা কাজ সম্পূর্ণ করতে পারব।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ভাতা বিতরণ অনুষ্ঠিত

ফতুল্লায় গণপিটুনির পর অস্ত্রসহ দুই ভাইকে পুলিশে দিল এলাকাবাসী

৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম মাভাবিপ্রবির ফরহাদ হোসেন

ইবি রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

যশোরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম গনপিটুনির শিকার

খুবিতে প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ও কোর্স রেজিস্ট্রেশন তারিখ ঘোষণা

সুমন ইসলামের দুইটি কবিতা

ময়মনসিংহে ১ মণ গাঁজা ও নোহা গাড়ীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পোষ্য কোটা বহাল রাখার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাবির কর্মকর্তা-কর্মচারীরা

হাবিপ্রবির একাডেমিক কাউন্সিল এজেন্ডায় জায়গা পায়নি শিক্ষার্থীদের সমস্যাগুলো