রবিবার, 10 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারীর আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
রবিবার, ১০ নভেম্বর ২০২৪ - ৫:৪৫ অপরাহ্ন

মার্শাল আর্ট বা কারাতে শুধু একটি খেলা নয়। বরং নারীর আত্মরক্ষার অন্যতম হাতিয়ার। মার্শাল আর্ট ব্যাপকভাবে প্রাচ্য-এশীয় লড়াইয়ের কৌশল হিসাবে ব্যবহৃত হলেও এর সূত্রপাত ১৫৫০ সালে ইউরোপে। সমাজে নারীদের বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে নানা হেনস্তার মুখোমুখি হতে হয়। মার্শাল আর্ট জানা থাকলে নারী নিজেকে সহজে রক্ষা করতে পারে অনেক বৈরী পরিস্থিতি থেকে। সমাজে মেয়েরা বিভিন্ন সময় পরাজয়ের কাছে হার মানেন। মানুষের কটু কথা, কুদৃষ্টি তাদের ঘরকুনো করে রাখছে। এসবের পরিবর্তন আনতে অনেক নারী বেছে নিচ্ছেন আত্মরক্ষার নানা কৌশল। আত্মরক্ষা শুধু শারীরিকভাবে রাস্তাঘাটে হেনস্তাকারীদের হাত থেকে রক্ষা পাওয়া নয়, বরং সমাজের যাদের জন্য নারীরা পিছিয়ে পড়ে তাদের থেকে রক্ষা করে নারীর এগিয়ে চলা।

দিনাজপুরের খানসামায় নারী ও মেয়েদের উপর সুনির্দিষ্ট মনোযোগ দিয়ে বাংলাদেশের প্রান্তিক গোষ্ঠীর মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ (হোপ) প্রকল্পের আওতায় আত্মরক্ষা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার দুহশুহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মানব কল্যাণ পরিষদের আয়োজনে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় ৭ দিনব্যাপী ২০ জন নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

মানব কল্যাণ পরিষদের মাঠ সহায়ক প্রতিমা রানী বর্মন জানান, খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নের একটি করে বিদ্যালয়ে ৭ দিনব্যাপী ২০ জন নারী শিক্ষার্থীদের নিয়ে আত্মরক্ষা প্রশিক্ষণ হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে মেয়েরা অনেক দূর থেকে সাইকেল নিয়ে স্কুলে আসে। বিভিন্ন সময় ইভটিজিং এর শিকার হয়। তারা যেন নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নবীনদের আগমনে আনন্দের ঢেউ দোলা দিচ্ছে পাবিপ্রবি

নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার 

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

বশেফমুবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের নিয়ে গ্রীন ভয়েস ইফতার আয়োজন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের ৩০০ বৃত্তি, রাবিও অংশীদার

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

দুর্নীতির মামলায় যবিপ্রবির সাবেক উপাচার্য আব্দুস সাত্তার কারাগারে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধ ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজশাহীতে হিমাগারের ভাড়া কমালো