সোমবার, 25 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বরগুনার তালতলীতে পিস্তল সহ জাকির নামের একজনকে পুলিশে সোপর্দ

প্রতিবেদক
বরগুনা জেলা প্রতিনিধি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ - ৫:০৪ অপরাহ্ন

বরগুনা তালতলীতে পিস্তল সহ জাকির নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে জনতা। 

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর বড়পাড়া এলাকার জাফর মেম্বারের বাড়ির সামনে হাসান পাটোয়ারী ওরফে পিচ্চি হাসানকে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। এ ঘটনার পর হাসান সুস্থ হয়ে এলাকায় ফিরে এসে। বিভিন্ন সময় এলাকাবাসীদের হুমকি দিয়ে আসছে। এই ঘটনার জের ধরে  হাসান পাটোয়ারী ওরফে পিচ্চি হাসানের প্যানেলের লোক জাকির, আল-আমিন ও রুহুল হাওলাদার কয়েকটি পিস্তল নিয়ে  জামাল  মাস্টার এর বাড়ির সামনে স্থানীয়দের গালিগালাজ ও হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে এ বিষয়ে প্রতিবাদ করেন সগির হাওলাদার। সগিরকে উদ্দেশ্য করে জাকির কয়েক রাউন্ড গুলি করেন। এরপর আহত সগীর অস্ত্র ধারি জাকিরকে জাপটে ধরলে স্থানীয় জনতা তাদের গণধোলাই দেয়। এ সময় আল-আমিন ও রুহুল পালিয়ে যায়।

আহত সগির হাওলাদার জানান, গত ১০ নভেম্বর বড়পাড় জাফর মেম্বারের বাড়ির সামনে হাসান পাটোয়ারী কে- বা কাহারা  ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। হঠাৎ তিনি সুস্থ হয়ে এসে আমাদের গালিগালাজ করেন এবং খুন জখমপর হুমকি দিতে থাকেন। আজকে আমাকে হত্যার উদ্দেশ্যে ওরা পিস্তল নিয়ে আসছে।আস্তে আস্তে গ্রামটাকে ইয়াবা ও অস্র দিয়ে ধ্বংস করবে। এর প্রতিবাদ করায় ওরা আমাকে হত্যার চেষ্টা করে। 

তবে এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) আল ইমরান বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে  এবং ঘটনাস্থল থেকে ১ টি 9mm পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি ও ২ টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আহত গুলিবিদ্ধ সগির ও অস্ত্রধারী জাকিরকে চিকিৎসার জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেওয়া হচ্ছে। তালতলী থানায় অস্র আইনে মামলা দায়ের হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধ ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

পাবিপ্রবির শিখা অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীজীর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

হাবিপ্রবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ কমিটির নেতৃত্বে শরিফুল-রাফি

যশোর জেলা বিএনপির সম্মেলন শুরু

আজ ১৭ রমাদান, ঐতিহাসিক বদর দিবস

লন্ডনে ড. ইউনূস-তারেক বৈঠক: রাজনৈতিক সমঝোতার দ্বার খুলছে

মেধাসম্পদ সুরক্ষায় ইউজিসির উদ্যোগ

গাজায় গণহত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের মানববন্ধন

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র

শস্যবীজের দাম আকাশচুম্বী, কৃষিকাজে নিরুৎসাহিত কৃষক