বৃহস্পতিবার, 19 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আদমজী বিহারী ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে দেশিও অস্ত্র ও মাদক উদ্ধারসহ দুই নারী আটক

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ - ১:১৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী কলোনি এলাকায় সংঘবদ্ধ অপরাধ চক্রের আস্তানায় যৌথবাহিনীর চিরুনি অভিযান পরিচালিত হয়েছে। 

 

বুধবার (১৮ জুন) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টার এ অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ নেতৃত্বে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা, দেশীয় অস্ত্রশস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। অভিযানে আটক করা হয়েছে দুই নারীকে।

 

অভিযানটি পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর আফসান। অভিযানকালে উদ্ধার করা হয় ৮৪টি গাঁজার পুরিয়া, পলিথিন প্যাকেটকৃত গাঁজা ব্যাগ, ১৭টি বিভিন্ন আকারের দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির কাপড়ের একটি থান কাপড় , একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার ১১৩ টাকা।

 

অভিযানে মোছা: ফারজানা আক্তার (৩০) ও আয়শা বেগম (৫০) নামের দুই নারীকে আটক করা হয়। তবে অভিযানের সময় মো: নাদিম নামে এক আসামি পালিয়ে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

অভিযান শেষে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জহুরুল ইসলাম জানান, “আটককৃত নারীদের বসতঘর থেকে এই বিপুল পরিমাণ গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

 

স্থানীয় বাসিন্দাদের মতে, বিহারী কলোনি এলাকায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলছিল। যৌথবাহিনীর এই অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোর জেলা এনএসআই এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতারক চিকিৎসককে আটক

ব্রহ্মপুত্র তীরে অষ্টমী স্নান ও গঙ্গাপূজা: কচাকাটায় হাজারো পুণ্যার্থীর সমাগম

ডিআইইউতে স্ক্যাবিস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মঙ্গলবার নারায়ণগঞ্জে আসছেন হাসনাত ও সামান্থা

ভারতীয় গোয়েন্দা সংস্থার ৬ সদস্যকে গ্রেপ্তার করল পাকিস্তান

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মাদক সহ কারবারীকে আটক

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সেবায় যবিপ্রবির বিভিন্ন ক্লাব-সংগঠন

পাবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের ইফতার মাহফিল

রূপগঞ্জে যুবদল নেতার অভিনব কায়দায় চাঁদাবাজি   

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের নতুন শাখা প্রধান ইমাদুল হক প্রিন্স