সোমবার, 28 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদ

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ - ৫:১০ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার (অ. দা.) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এএনএসভিএম অনুষদের বেসিক সায়েন্স বিভাগের সিনিয়র  প্রফেসর ড. মো. মামুন অর রশিদ । 

সোমবার বর্তমান রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

নতুন দায়িত্ব প্রাপ্ত রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মামুন অর রশিদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, সাবেক রেজিস্ট্রার বর্তমানে নবনিযুক্ত প্রোভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফকে ধন্যবাদ জানান এবং বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি রেজিস্ট্রারের তত্ত্বাবধানে থাকে, আশা রাখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলেই এ দায়িত্বপালনে আমাকে সহযোগীতা করবে’।

প্রফেসর ড. মো. মামুন অর রশিদ ১৯৮৮ সালে এসএসসি, ১৯৯০ সালে এইচএসসি পাস করেন। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগ থেকে বিএসসি (অনার্স) এবং ১৯৯৯ সালে কৃষি অর্থনীতির উপরে এমএস  ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে “বাংলাদেশে প্রাণিসম্পদ উৎপাদন এবং ব্যবহারের ধরণ” এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

শিক্ষকতার মহতী জীবনে তিনি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদের বেসিক সায়েন্স বিভাগের প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং বর্তমানে অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। ড. মামুন বরিশাল সদরের পশ্চিম আমানতগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ জামাল উদ্দিন এবং গৃহিণী আমেনা বেগম এর ঘরে ১৯৭৩ সালের ২৫ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ, সচেতনতার আহ্বান

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে হল প্রীতিভোজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী

রাকসু’র গঠনতন্ত্র অনুমোদন, নির্বাচন কমিশন গঠন

গাজার শরনার্থীদের চিকিৎসা সহযোগিতায় মিশরের সাথে আস ফাউন্ডেশনের চুক্তি

নষ্ট হয়ে গেছে সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ি

খালিদ সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

ধর্ষণের বিরুদ্ধে ডিআইইউর দ্বিতীয় দিনের আন্দোলন

জাবিপ্রবিতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ স্মৃতিচারণ অনুষ্ঠান-২০২৫

শাবিপ্রবি ভর্তি পরীক্ষার্থীদের সেবায় যবিপ্রবির ক্লাব-সংগঠন

শেকৃবিতে নিয়োগের নামে আওয়ামী পুনর্বাসন ও অর্থ লেনদেনের অভিযোগ