বুধবার, 25 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সারাদিন ক্লান্তি ভাব? শরীরে ঘাটতি থাকতে পারে এই দুটি ভিটামিনের

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বুধবার, ২৫ জুন ২০২৫ - ২:০১ অপরাহ্ন

সকালে ঘুম থেকে ওঠার পরও সারাক্ষণ শরীর ম্যাজম্যাজে লাগে? কাজের প্রতি আগ্রহ কমে গেছে, দিনভর যেন শরীর চলতে চায় না? এমন অভিজ্ঞতা অনেকেরই পরিচিত। পর্যাপ্ত ঘুমের পরও যদি শরীরে ক্লান্তি ভাব কাটে না, তবে এর পেছনে থাকতে পারে শরীরের দুটি গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি—বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ডি ও ভিটামিন বি১২-এর অভাবেই এমনটি ঘটতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শরীরের ভিটামিন ও খনিজ উপাদানের ভারসাম্য ঠিক না থাকলে স্নায়ু ও পেশি দুর্বল হয়ে পড়ে। এর ফলে সহজেই ক্লান্তি চলে আসে এবং প্রতিদিনকার কাজে আগ্রহ হারিয়ে যায়। এক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী ভিটামিন ডি ও বি১২-এর ঘাটতি।

ভিটামিন ডি শরীরের ইমিউন সিস্টেম, হাড়ের গঠন এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভিটামিনের অভাবে শরীরে দেখা দেয় অল্পতেই হাঁপিয়ে পড়া, পেশিতে ব্যথা, হাড়ে দুর্বলতা, এবং সাধারণত সারাদিনই ক্লান্তি অনুভব হয়। দীর্ঘদিন ঘাটতি থাকলে ত্বক, চুল ও নখের অবস্থা খারাপ হতে পারে, এমনকি মানসিক অস্থিরতা বা বিষণ্নতাও দেখা দিতে পারে।

অন্যদিকে, ভিটামিন বি১২ ঘাটতির প্রভাব পড়ে স্নায়ুতন্ত্র ও রক্তের কার্যক্রমে। এটি না থাকলে শরীরে ধীরে ধীরে দুর্বলতা দেখা দেয়। দেখা দেয় মনোযোগের অভাব, উদ্বেগ, মাথা হালকা লাগা, হাত-পায়ের অসাড়তা এবং মেজাজ খারাপ হওয়ার প্রবণতা। দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্য সমস্যা তৈরি হওয়ার ঝুঁকিও বেড়ে যায়।

চিকিৎসকরা বলছেন, জীবনযাপনে কিছু সহজ পরিবর্তনের মাধ্যমে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। প্রতিদিন কিছুক্ষণ রোদে থাকা, ডিম, দুধ, মাছ, কলিজা, বাদাম ও শাকসবজি নিয়মিত খাওয়া, পর্যাপ্ত পানি পান এবং রাতে ৭–৮ ঘণ্টা ভালো ঘুম হলেই শরীরে এই ভিটামিনগুলোর ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব। প্রয়োজন হলে রক্ত পরীক্ষা করে ঘাটতির মাত্রা জেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত।

সারাদিন ক্লান্তি ভাবকে যদি আপনি ‘সাধারণ’ ভেবে উপেক্ষা করেন, তাহলে সেটা ভবিষ্যতে বড় স্বাস্থ্যঝুঁকিতে রূপ নিতে পারে। তাই এমন উপসর্গ দেখা দিলে সময়মতো সচেতন হওয়া, কারণ শনাক্ত করা এবং সমাধানের পথে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জনপ্রিয় ইসলামিক শো ‘হাদ্দাসানা’য় ২য় ইবি শিক্ষার্থী মাহমুদুল

বুয়েটে ‘ক্লাইমেট হোপ বাংলাদেশ ২০২৫’ : জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের জাগরণ

ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল অসামাজিক কার্যকলাপ রোধ করা যায়- তাবিথ আউয়াল

ইবিতে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুল লতিফ

ডাবল মাস্টার্সে ভর্তির চেষ্টায় ব্যর্থ হাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক

নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচা মরদেহ উদ্ধার

পারভেজ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন

নোবিপ্রবিতে কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

ইবিতে আদর্শ সমাজ বিনির্মানে তরুণদের ভাবনা শীর্ষক আলোচনাসভা