বুধবার, 30 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যোগদানের দিনে দোয়া ও সহযোগিতা চাইলেন বশেমুরবিপ্রবি ভিসি, প্রো- ভিসি

প্রতিবেদক
TOUFIK HOSEN
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ - ৯:২৬ অপরাহ্ন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক হোসেন উদ্দিন শেখর, এবং উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন ড. মো. সোহেল হাসান।

আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় উপাচার্য তার অফিসে দায়িত্ব গ্রহণ করেন এবং বেলা ২টায় উপ-উপাচার্য তার অফিসে পৌঁছান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ও বিভিন্ন সংগঠন তাদেরকে ফুলেল শুভেচছা দিয়ে অভিনন্দন জানান।

দায়িত্ব গ্রহণের পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তারা নবনিযুক্ত উপাচার্যের কাছে বিভিন্ন সমস্যা ও দাবি উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের মধ্যে থেকে ভিসির কাছে ক্যাম্পাসের বিভিন্ন অনিয়ম, সেশনজট,ক্লাস ও ল্যাব ফ্যাসিলিটি সম্পর্কে বললে তিনি জানান সকল ডিন, বিভাবের সভাপতিদের কাছ থেকে সকল সমস্যার লিখিত নিয়ে যথাযথ উদ্যোগ নিবেন।

উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘আমি রাজনীতিমুক্ত, একাডেমিক জীবনে নিবেদিত, ৩২ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার কাজে যুক্ত আছি। তোমাদের (শিক্ষার্থীদের) সহযোগিতা পেলে এই বিশ্ববিদ্যালয়ের সেশনজটসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করতে পারি।’

নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মো. সোহেল হাসান বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর ও সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা কামনা করছি।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবি প্রশাসনের নির্ধারিত ভাড়া মানছেন না রিকশাচালকরা

নাগেশ্বরীর সাবেক মেয়র আলহাজ্ব আঃ রহমান মিয়ার ইন্তেকাল

পাবিপ্রবির শিক্ষার্থীদের ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার অনুভূতি

দুরন্ত ফিনিক্সদের আজ জন্মদিন

খুবিসাস এর সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম

পরিবার থেকেই পুষ্টি সচেতনতা শুরু হোক: পবিপ্রবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

গুচ্ছতেই থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফুলবাড়ীতে প্রশাসনের বন্ধ করা ইটভাটা আবার চালু: পরিবেশ ও শিক্ষার ওপর প্রভাব।

ইসরায়েলের পর এবার যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার ইঙ্গিত ইরানের