মঙ্গলবার, 15 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবি ছাত্রদলের উদ্যােগে ১টাকার পান্তা-ইলিশ পরিবেশন

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ - ৩:২৪ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল নেতা সাফিন আজমির'র উদ্যোগে সাধারণ শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে এক টাকায় পান্তা-ইলিশ পরিবেশন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত এ কার্যক্রম চালায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম জাহান বলেন, “পহেলা বৈশাখে এমন মানবিক আয়োজন সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। ছাত্রদল শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়। এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক বার্তা দেয়।”
বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আরিফুল ইসলাম হৃদয় বলেন, “ছাত্রদলের এই উদ্যোগ প্রমাণ করে, রাজনীতির মাধ্যমে আনন্দ ভাগাভাগি করা সম্ভব। পহেলা বৈশাখে এমন আয়োজন দেখে ভালো লাগছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এমন আয়োজনের সাধুবাদ জানাই।”
এ বিষয়ে সাফিন আজমির বলেন, “ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষদের মাঝে ১টাকায় পান্তা-ইলিশ খাওয়ানোর সুযোগ পেয়ে আমরা অত্যধিক আনন্দিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চেষ্টা করে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে উন্নত মম শির’র উদ্যোগে গণ-ইফতারের আয়োজন

হাবিপ্রবির মার্কেটিং বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম

ফুলবাড়ীকে স্কুল ফিডিং কর্মসূচির বাইরে রাখার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইবির বাংলা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মনজুর রহমান

২০২৫-২৬ অর্থবছরে মাভাবিপ্রবির বাজেট বৃদ্ধি ১০.৮৭%

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ  গ্রেফতার দুইজন

১৬ ঘন্টার মধ্যে জজের বাড়িতে চুরি যাওয়া মালামাল উদ্ধার চোর গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার

ইবিতে “জুলাই অভ্যুত্থানের” ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণা

বাগমারায় যুবকের মৃত্যু