বুধবার, 13 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খানসামায় ট্রান্সফরমার চোর চক্রের ৫ জনসহ ৭ জন গ্রেপ্তার

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ - ৮:১৯ অপরাহ্ন

দিনাজপুর আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের মূলহোতাসহ পাঁচজন ও মোটরসাইকেল চোর একজন এবং ডলার চক্রের প্রতারক একজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে খানসামা থানা পুলিশ। এ সময় চোর চক্রের কাছ থেকে ট্রান্সমিটারের খালি বক্স জব্দ করা হয়।

 

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানান খানসামা থানা অফিসার ইনচার্জ মো. নাজমূল হক।

 

গ্রেপ্তাররা হলেন- বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের দিনাজপুরের খানসামার রামনগর এলাকার জেলে পাড়ার আনন্দ দাসের ছেলে ভবানী দাস (৩৫), প্রভাস দাসের ছেলে চঞ্চল দাস ওরফে কেতু (৩৩), রামপ্রসাদ চন্দ্র দাসের ছেলে ভরত চন্দ্র দাস (২৮), সুকুমার দাসের ছেলে সুবাষ দাস (৩১) ও মানিক দাস (২৯)। মোটরসাইকেল চোর হলেন নীলফামারীর সদরের উত্তর মশিরত কুখাপাড়া এলাকার মাস্টার পাড়ার জিয়াউর রহমানের ছেলে রাজু ইসলাম (২২) ও ডলার চক্রের প্রতারক দিনাজপুরের খানসামার 

পানুয়াপাড়া এলাকার আদর্শ গ্রামের অবিনাশ চন্দ্র রায়ের ছেলে তপন চন্দ্র রায় (২৮)।

 

খানসামা থানা অফিসার ইনচার্জ মো. নাজমূল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। মোটরসাইকেল চোর ব্যাতিত প্রত্যেককের নামে মামলা রুজু করা হয়। সর্বমোট সাত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়। চুরি, জুয়া, মাদকসহ সকল অপকর্ম ঠেকাতে থানা পুলিশ তৎপর রয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

ভর্তি পরীক্ষায় জিপিএ’র উপর নম্বর কমালো কুবি প্রশাসন

দেশে এবারই প্রথম ‘কৃষক দিবস’ পালিত

বাউফলে ১৭ বছরের কিশোরীর মৃত্যু

রাজশাহী সিটিকলেজ ছাত্রদলের বিক্ষোভ

খানসামায় এক মঞ্চে ৫ শিক্ষক ও ২ কর্মচারীর বিদায় সংবর্ধনা

পবিপ্রবিতে ইউজিসি টিমের উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

এসপি, ওসির স্বাক্ষর জাল করে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরীঃ জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেফতার

সিলেটের মনতলা হরষপুর রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের টিকেট পেতে চরম ভোগান্তিতে যাত্রীরা

পাবিপ্রবির শিক্ষার্থীদের ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার অনুভূতি