সোমবার, 28 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক গ্রেফতার  

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ - ৩:৪৫ অপরাহ্ন

মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক গ্রেফতার নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ।। হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫ নং আন্দিউড়া ইউ/পির বর্তমান চেয়ারম্যান মোঃ আতিকুর রহমানকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে তাকে মাধবপুর উপজেলা পরিষদ থেকে গ্রেফতার করা হয়। জানা যায়, আতিকুর রহমান উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে যোগ দিতে উপজেলা পরিষদে আসেন। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পূর্বে এতোদিন তিনি গা ঢাকা দিয়ে ছিলেন। আজ উপজেলা পরিষদে আসলে পুলিশ খবর পেয়ে তাকে সেখান থেকে গ্রেফতার করে। এ বিষয়ে মাধবপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় তানজিল ইসলাম জানান, চেয়ারম্যান আতিকুর রহমান ৪ আগষ্ট ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে সরাসরি উপস্থিত থেকে আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছাত্রদের উপর হামলাসহ ভাংচুর চালায়।আমরা এই স্বৈরাচারের দোসর আতিকের সর্বোচ্চ শাস্তি চাই। তাছাড়া আগষ্টে ছাত্রজনতার উপর হামলার ভিডিও এবং বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছডিয়ে পড়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছাত্রজনতার উপর হামলার মূলহোতা হিসেবে তাকে গ্রেফতারের জোড়ালো দাবি উঠে।অপরদিকে আতিকুর রহমানের গ্রেফতারের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন আতিকুর রহমানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। আবু হাসিব খান চৌধুরী পাবেল হবিগঞ্জ মোবাইল ০১৭১২-১৬৭১৬৯ তারিখ ২৮.০৪.২০২৫

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সাহরিতে ক্যান্টিন ডাইনিংয়ের খাবার পরিদর্শনে শেকৃবি প্রশাসন

কুবিতে শিক্ষক নিয়োগ অস্বচ্ছতার অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

তালতলীতে ইউপি সদস্য’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,ঝাড়ু ও জুতা মিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য তারুণ্য উৎসবের আয়োজন

রমজানে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে রাবি সায়েন্স ক্লাবের অনলাইন সেমিনার অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠির সংঘর্ষে আহত ৫০ জন

কুড়িগ্রামে খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ৫

শিরোপাজয়ীর সর্বোচ্চ পুরস্কার পেলেন মেসি

ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজীসহ ২ জন যশোরে আটক

ডিআইইউ’তে ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত