সোমবার, 6 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে যোগ দিলেন ইরানি প্রফেসর

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ - ১:৫৩ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেছেন ইরানের প্রফেসর ড. এসমায়েল সাদেঘি।
রোববার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।
আগামী এক বছরের জন্য তিনি এই দায়িত্বে যোগ দেন বলে উল্লেখ করা হয়।
যোগদানের পর তিনি রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে রাবিতে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে পাঠদান ও গবেষণার উন্নয়নে পরিকল্পনার কথা জানান। মতবিনিময় শেষে উপাচার্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি স্মারক উপহার দেন।
এ সময় অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতিসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর তিনি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাম পরিবর্তন হওয়া যবিপ্রবির ভবনগুলোতে বসছে নতুন নামফলক

শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবিতে প্রধান ফটকের সংস্কার

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মাদক সহ কারবারীকে আটক

পোরশার সারাইগাছি মোড়ে হিরোইন সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাটে অবস্থানরত হাবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

নীতিমালা নেই দোকান স্থাপনের, সৌন্দর্য হারাচ্ছে ইবি

জাতীয় পরিচয় পত্র পরিষেবা নির্বাচন কমিশন হতে নতুন কমিশনে স্থান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়

টাইমস র‍্যাঙ্কিংয়ে ডিআইইউ’র সাফল্য

ইবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

কুষ্টিয়ায় ৮ লাখ টাকার ব্যান্ডরোলযুক্ত নকল বিড়ি জব্দ