মঙ্গলবার, 18 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে হিন্দু বৃদ্ধা শুভা রাণী বিশ্বাস’র জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুর থানায়  অভিযোগ 

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:৩৭ অপরাহ্ন

নড়াইলে হিন্দু বৃদ্ধা শুভা রাণী বিশ্বাস'র জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুর থানায়  অভিযোগ 
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইল সদর উপজেলায় এক বিধবা বৃদ্ধার জমি দখল করে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের রতডাঙ্গা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী শুভা রাণী বিশ্বাস নড়াইল সদর থানায় একটি অভিযোগ করেছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, অভিযুক্তরা একই গ্রামের মৃত গোবিন্দ অধিকারীর ছেলে শুসান অধিকারী ও সমীর অধিকারী। 
ভুক্তভোগী শুভা রানী অভিযোগে উল্লেখ করেছেন, অভিযুক্ত শুসান ছোটবেলা থেকে শুভা রানীদের বাড়িতে থেকে তাদের জমিতে কাজকর্ম করতেন। বছরখানেক আগে শুভা রাণীর স্বামী মারা যান৷ এরপর থেকে শুভা রাণী একাই বসবাস করতেন৷ একপর্যায়ে গত ১২ ফেব্রুয়ারি শুসান ও সমীর লোকজন নিয়ে শুভা রাণীর বাড়িতে এসে তাঁর ঘরবাড়ি ভেঙে ফেলেন। এসময় শুভা রাণী বাড়ি ভাঙতে বাঁধা দিলে শুসান বলেন, 'তোমার স্বামী আমার জমি লিখে দিয়েছে, তোমরা আমাদের বাড়ি খালি করে দাও'।  বাধ্য হয়ে ওইদিনই শুভা রাণী নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ করেন।
শুভা রাণী বলেন, আমার স্বামী জমি লিখে দিলে তো আমি জানতাম। ওরা জাল দলিল করে জমি দখল করেছে। এ নিয়ে আদালতে ৩-৪ বছর ধরে মামলাও চলছে। ঘরবাড়ি ভাঙতে এলে আমি বাঁধা দিছিলাম, ওরে শোনেনি। পরে থানায় অভিযোগ দিয়ে এসে দেখি, ঘরের মেঝের মাটি পর্যন্ত কেটে ফেলেছে। গাছগাছালি কেটে ফেলেছে। 
জানতে চাইলে অভিযুক্ত শুসান বলেন, 'ঘরবাড়িসহ এই জমি আমার কেনা। আমার ঘর-দরজা নষ্ট হয়ে গেছে, তাই ভেঙে নতুন করে ঘর করতিছি।'
জমির মালিকানা নিয়ে চলমান বিষয়টি স্বীকার করে শুসান বলেন,আমাকে জমিতে উঠতে না দেওয়ার জন্য মিথ্যা মামলা করেছে। মামলায় এখনো কারও পক্ষে রায় হয়নি। কিন্তু আদালত আমাকে জমিতে উঠতেও নিষেধ করিনি। তাই আমার বাড়ি আমি ভাঙছি। 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) সাজেদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিট অফিসার প্রেরন করি। জানাযায় নিজেরা নিজের বাড়ি ভেঙ্গে ঘর তৈরী করছে, জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খানসামায় পুনরায় জামায়াতের আমীর আনিসুর, সেক্রেটারি সামিউল

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও জনসমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ডাক

শান্তিগঞ্জে শিক্ষাবিদ মো. আব্দুর রউফ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ইবিতে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) কর্তৃক ক্যাম্পাস তদারকি

যশোরে ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ইউনিস্যাব রাজশাহীর ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ শুরু, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত

মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশের সাফল্য:৭২০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার

জনগনের ভোট বিহীন সরকার দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকতে পারেনা: মামুন মোল্লা

হাবিপ্রবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন

বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন