মঙ্গলবার, 4 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ কে গ্রেপ্তার

প্রতিবেদক
মোঃ মামুন সেখ জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ৷
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:৪৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ কে গ্রেপ্তার ক‌রে‌ছেন র‌্যাব-১২ এর অভিযানিক এক‌টি দল।

গত সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটর এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু৷ তিনি আরো জানান যে – তার বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। র‍্যাবের অন্য একটি সূত্র জানায়, এ মামলাসহ আরও একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

হাসপাতালের একাধিক সূত্র জানায়, রাত ১১ টার দিকে প্রথমে হাসপাতাল ঘিরে ফেলে একদল সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ১০-১৫ মিনিটের মধ্যে র‍্যাবের পোশাক পরিহিত কয়েকজন এসে তাকে নিয়ে যায়।

এর আগে গত ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ।

একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করেন আসাদ।

এতে অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৯ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৩শ জনকে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ একাদশ জাতীয় নির্বাচনে ১২ ডিসেম্বর বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার বিনোদপুর বাজারে পূর্ব নির্ধারিত নির্বাচনী পথ সভা করতে যান। মামলার এক নম্বর বিবাদী আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের প্রত্যক্ষ হুকুমে অন্যান্য আসামিরা হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুরসহ নাশকতা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলায় শতাধিক বিএনপির নেতাকর্মী গুরুতর আহত হন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কাজীপুরে বিএনপিতে কন্ঠশিল্পী কনকচাঁপাকে নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব

পবিপ্রবিতে ইএসডিএম ক্রিকেট লীগের উদ্বোধন

কুড়িগ্রামে মাদকদ্রব্যসহ ৩ আসামি গ্রেফতার

লংগদুতে জায়গা সংক্রান্ত দ্বন্দ্বে আহত কেয়ারটেকার

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

অবশেষে ২৪ ঘন্টা পর দুধকুমার নদীতে পাওয়া গেলো হাফেজ সাজিমের লাশ

নাগেশ্বরীতে ভূমি কর আদায়ে নববর্ষে হালখাতার নতুন দিগন্ত

নড়াইলে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার 

দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন মুমিনের মূল উদ্দেশ্য হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

নোবিপ্রবিতে কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত