মঙ্গলবার, 25 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গণহত্যা দিবস: এক মিনিট অন্ধকার থাকবে ইবি

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ - ১০:৩২ পূর্বাহ্ন

গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাহে রমজানের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালন করবে বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ।

 

দিবসটি উপলক্ষে ২৫ মার্চ দিবাগত রাতে গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি অনুষ্ঠিত হবে। এবং রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত (১মিনিট) ক্যাম্পাসে প্রতীকী ব্লাক আউট কর্মসূচি পালন করা হবে।

 

পরের দিন ২৬ মার্চ বেলা ১১টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. এয়াকুব আলী। এ সময় উপস্থিত থাকবেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মনজুরুল হক। একই সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে জাতীয় পতাকা ও হল পতাকা এবং শহীদ স্মৃতিসৌধে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে।

 

পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য। এরপর অনুষদের ডিনবৃন্দসহ সকল হল, বিভাগ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ ও ফোরাম, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে প্রশাসন ভবন চত্বর হতে এক শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে সমবেত হবে। শোভাযাত্রা শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হবে।

 

এরপর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হবে। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ২৬ মার্চ যোহরের পরে কেন্দ্রীয় মসজিদ, আবাসিক এলাকার মসজিদ এবং হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

দাবি আদায়ে পাবিপ্রবির শিক্ষার্থীদের মানববন্ধন

ময়মনসিংহ থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার

যবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজো ও দীপাবলি উদযাপন

যবিপ্রবিতে নানা আয়োজনে খুলনা জেলা অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত

পবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

খানসামায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল রাবি শাখা ইসলামী ছাত্রশিবির

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন সম্পন্ন

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং