বুধবার, 9 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বৈচিত্র্যের ঝুড়িতে শিক্ষা আর পুষ্টি: সোহরাওয়ার্দী কলেজের প্রাণিবিদ্যা বিভাগে মৌসুমি ফল উৎসব

প্রতিবেদক
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ৯:০৫ অপরাহ্ন

রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে টক-মিষ্টি ফলের স্বাদ উপভোগ করতে ‘মৌসুমি ফল উৎসব’ এর আয়োজন করেছে প্রাণিবিদ্যা বিভাগ। 

বুধবার (৯ জুলাই ) সকাল ১১ টায় কলেজের প্রাণিবিদ্যা বিভাগের রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আম, জাম, কাঁঠাল, কলা, পেয়ারা, লটকন, কাঠ লিচু, আনারস, আপেল, মালটা, ডালিম, কমলা, ড্রাগনফল সহ বাহারি রঙ এবং নানা স্বাদের ফলের সমারোহে আয়োজিত হয় এই মৌসুমি ফল উৎসব।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাকলি মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন , অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অমিতাভ কুমার বাড়ৈ, সহযোগী অধ্যাপক শিরিন সুলতানা, সহযোগী অধ্যাপক হুমায়ন কবির, প্রভাষক নাজমুন নাহার ও ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র-ছাত্রীরা, বিএনসিসি, বাধনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় তারা উপস্থিত হয়ে বিভিন্ন ফলের স্বাদ ভাগ করে নেয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ অধ্যাপক ড.ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক, অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিতাভ কুমার বাড়ৈ, সহযোগী অধ্যাপক শিরিন সুলতানা,  সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির, প্রভাষক নাজমুন নাহার ও ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র-ছাত্রী, বিএনসিসি, বাঁধনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় তারা উপস্থিত হয়ে মৌসুমে ফলের স্বাদ ভাগাভাগি করে নেয়।

এসময় সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, “আজকে প্রাণিবিদ্যা বিভাগের এই মৌসুমি ফল উৎসব একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা যেমন বাড়বে, তেমনি আমাদের দেশীয় ফলের প্রতি আগ্রহও তৈরি হবে। আমি এই আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও তাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি। সেই সাথে সোহরাওয়ার্দী কলেজ প্রশাসন সবসময় প্রাণিবিদ্যা বিভাগের পাশে থাকবে বলে জানান।”

অনুষ্ঠানের বিষয়ে প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিতাভ কুমার বাড়ৈ বলেন, “মৌসুমী ফল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই উৎসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন হবে এবং প্রাকৃতিক খাদ্যাভ্যাসে উৎসাহিত হবে। প্রাণিবিদ্যা বিভাগ সবসময় এমন উদ্যোগকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি।”

এসময় উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বলেন, “মৌসুমী ফল শুধু স্বাদের জন্য নয়, বরং পুষ্টির ভাণ্ডার হিসেবেও বিবেচিত। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও দেশীয় ফলের প্রতি ভালোবাসা বাড়ায়, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলা সম্মেলন 

ময়মনসিংহের তারাকন্দা উপজেলার বিএনপির কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে মানববন্ধন

পবিপ্রবির নবনিযুক্ত প্রো-ভিসি প্রফেসর হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মো. লতিফ

আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পাবিপ্রবি’র ক্যারিয়ার ও এন্টারপ্রনারশীপ ক্লাব

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা

জিয়া গবেষণা পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. ইকবাল হোসেন আর নেই

জনগণ বনাম রাজনৈতিক দল

দখল নিতে চায়ের দোকানে তালা জবি ছাত্রদল নেতার

পুলিশি অভিযানে আওয়ামী নেতা আটক: ফ্যাসিবাদ দমন অভিযান

পবিপ্রবির ফজিলাতুন্নেছা হলের নাম সরিয়ে সুলতানা রাজিয়া হল নামে ব্যানার টানালো শিক্ষার্থীরা