বুধবার, 19 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল

প্রতিবেদক
ALAOL Karim
বুধবার, ১৯ মার্চ ২০২৫ - ৩:০১ অপরাহ্ন

আলাওল করিম , জাককানইবি:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে আয়োজিত এই বিক্ষোভে শতাধিক শিক্ষার্থী অংশ নেন, যা পুরো ক্যাম্পাসকে প্রতিবাদমুখর করে তোলে। বিক্ষোভ মিছিলটি জয়ধ্বনি মঞ্চ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

মিছিল শেষে তারা গাজায় নিহত নিরীহ মানুষের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়ের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া।” তারা আরও বলেন, “যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলের এই হামলা তাদের আগ্রাসী নীতিরই বহিঃপ্রকাশ। আমরা সবসময় নিপীড়িতদের পাশে থাকব এবং তাদের অধিকারের জন্য আওয়াজ তুলব।” শুধু সাধারণ শিক্ষার্থী নয়, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও এই বিক্ষোভে অংশ নেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি নিজেদের দৃঢ় অবস্থান ঘোষণা করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে পাবিপ্রবিতে স্মরণসভা

ময়মনসিংহ থেকে ৫৯ হাজার লিটার ভোজ্য তেল উদ্ধার, জেল জরিমানা

শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে তোয়াহা, জুয়েল, সুজন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম

ইবিতে শহীদ পরিবারের কেউ ভর্তি হতে এলে বিশেষ ব্যবস্থা করা হবে : উপাচার্য

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি অব্যাহত নান্দাইলে

শেখ রাসেল হলে সমস্যা যেন নিত্যসঙ্গী, সমাধানে নেই কোনো পদক্ষেপ

বিএসপি আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান‘ কবিতা মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে’

রৌমারী-ভুরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জন আটক

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আ. লীগের দুই নেতা গ্রেফতার