রবিবার, 8 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের দুই খাসি ও এক গরু কোরবানি

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ৮ জুন ২০২৫ - ১০:৫০ অপরাহ্ন

 

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং ক্যাম্পাসের আশেপাশের দরিদ্র পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোরবানির গোস্ত বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

 

প্রথমবারের মতো ঈদের দিন দুটি খাসি এবং দ্বিতীয় দিন একটি গরু কোরবানি দেয় সংগঠনটি। এছাড়াও ছুটির পর ২৬ জুন ক্যাম্পাস সংলগ্ন স্থানে দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজের উদ্যোগ নেয় ছাত্রশিবির৷ 

 

রবিবার (৮ই জুন) ইসলামী ছাত্রশিবিরের পক্ষে মোহাম্মদ মোরছালিন বিষয়টি নিশ্চিত করেন। কোরবানি ও গোস্ত বিতরণের পুরো কার্যক্রমটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয়৷ 

 

এ বিষয়ে ছাত্রশিবিরের পক্ষে মোহাম্মদ মোরছালিন বলেন, ‘আমরা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি গরু কোরবানি করেছি। কোরবানির পর এর একটি অংশ স্থানীয় জনসাধারণ ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়েছে। বাকি অংশ সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে বিশ্ববিদ্যালয় খোলার পর সকল শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করা যায়। আমরা গতকাল (ঈদের দিন) দুটি ছাগল কোরবানি করেছি। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যেন এই মধ্যাহ্ন ভোজে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করতে পারেন। আমরা  একে একটি সম্প্রীতির মিলনমেলা হিসেবে গড়ে তুলতে চাই।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

টাংগাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ 

ইসরায়েল আর নিরাপদ নয়: ভয়াবহ হামলার ইঙ্গিত দিলো ইরান

তিতুমীর কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন কমিটি

নড়াইলে সেনাবাহিনীর  বিশেষ অভিযানে শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

ফুলবাড়ীতে আ:লীগ নেতার ক্ষমতার দাপটে চলছে অবৈধ ইটভাটা,প্রশাসন নীরব।

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ফুলবাড়ীতে ইফতার বিতরণ

নড়াইলে গুলি ম্যাগাজিন ও বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার

মধ্যরাতে নিরাপত্তা কর্মীদের মাঝে ইবি ছাত্রদলের সাহরি বিতরণ

থামছে না সব্বেজ টাওয়ার ছাত্রীনিবাস মালিকের দৌরাত্ম্য: অসহায় শিক্ষার্থীরা

তেল আবিব জ্বলছে, মোসাদ কার্যালয়ে আঘাত হানলো ইরান