বৃহস্পতিবার, 13 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা ফের গ্রেপ্তার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ - ৯:৫৩ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানাকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৌর শহরের আল স্বাদ হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ২৭ অক্টোবর প্রথমবার গ্রেপ্তার হন তিনি। পরে জামিনে মুক্তি পেলেও এবার আবারও তাঁকে গ্রেপ্তার করা হলো। আহসান হাবীব রানা উপজেলার কিশোরপুর এলাকার আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে। তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে। থানা–পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারী ছাত্রদের তুলে নিয়ে মারধর করেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর উলিপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৮০ জনকে আসামি করা হয়। ওই মামলার ভিত্তিতেই আহসান হাবীব রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫ এর ময়মনসিংহ বিভাগীয় বাছাই সম্পন্ন

শস্যবীজের দাম আকাশচুম্বী, কৃষিকাজে নিরুৎসাহিত কৃষক

হল ডিবেটিং সোসাইটির সভাপতি তিনার নেতৃত্ব সাংবাদিকের উপর হামলা

হোসেনপুরে তারুণ্যের মেলার উদ্বোধন করলেন ডিসি ফোজিয়া খান

গবিতে বিভিএসএফের প্রথম কার্যনির্বাহী কমিটির দায়িত্বে আরাফাত-রুম্মান

খানসামায় দৈনিক সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পরিবেশে বিষাক্ত দূষণ: শিল্প বর্জ্য ও রাসায়নিকের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে লাগামহীন স্বেচ্ছাচারিতার প্রভাব এবার বিজয় ২৪ হলে – বিতর্ক সৃষ্টি যেন ভিসি ও তার অনুচরদের একমাত্র কাজ

খুবি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জামিন পেলেন কারাবন্দী দুই শিক্ষার্থী

কাগমারী ব্রিজে মাইক্রোবাস দুর্ঘটনায় মাভাবিপ্রবির শিক্ষার্থী পার্থ আহত