শুক্রবার, 24 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থানে নারী-পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ - ১:২০ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থানে এক নারী ও এক পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে মিজমিজি দক্ষিণপাড়া ও সিআইখোলা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত পুরুষের নাম মো. মাসুদ রানা (২৮)। তিনি চাঁদপুরের মতলব উত্তর থানার মালাইকান্দী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। মাসুদ রানা সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়ায় মোখলেছুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

অপর নিহত নারী রুমা আক্তার (২০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী থানার কৃষ্ণপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী এবং বল্লভপুর এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। তিনি সিআইখোলা ১ নম্বর সড়কের হাজী আতাহার আলির বাড়িতে ভাড়া থাকতেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, পৃথক দুটি স্থানে নিজ নিজ ভাড়াবাসার সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ দুটি পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

ওসি আরও জানান, ঘটনা দুটি দুপুরের যেকোনো সময় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে উপপরিচালক মুহাম্মদ আবু হানিফের মৃত্যুতে শোকসভা ও দোয়া

যশোর জেলা বিএনপির নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের উৎসবের আমেজ, ৫টি পদে তফসিল ঘোষণা

মাভাবিপ্রবিতে গ্রীষ্মের দুপুরে প্রাণের উচ্ছ্বাস: চড়ুই বাতিতে হিসাববিজ্ঞান বিভাগের নবীনরা

নড়াইলে প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার

পোরশায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ভাই ও বোন নিহত

রাবিতে ‘জুলাই বিপ্লব’ নিয়ে প্রবন্ধ-গল্প-ছড়া-কবিতা আহ্বান

ইরান-ইসরায়েল সংঘাতের আড়ালে গাজায় ৮৭০ জনকে খুন করেছে ইসরায়েল

জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারসহ তিন দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

পরিবার থেকেই পুষ্টি সচেতনতা শুরু হোক: পবিপ্রবি উপাচার্য

ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব, প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন গড়ার অঙ্গীকার