শনিবার, 26 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আজ চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী

প্রতিবেদক
Md. Jubayer Islam
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ - ১১:২৩ পূর্বাহ্ন

গবেষণায় মরণোত্তর একুশে পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী ও চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর ৩০ তম মৃত্যুবার্ষিকী ২৬ অক্টোবর ২০২৪। আবদুল হক চৌধুরী ১৯২২ সালের ২৪ আগস্ট চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নওয়াজিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ‘চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতি’ এবং ‘শহর চট্টগ্রামের ইতিহাসের’ তিনি পথিকৃৎ ইতিহাসবিদ। তাঁর রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি।

তাঁর গবেষণার বিষয় চট্টগ্রাম, আরাকান ও সিলেট অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ও প্রত্ন তত্ত্ব। আবদুল হক চৌধুরীর গবেষণা দেশে বিদেশে ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানী, প্রত্নতত্ত্ববিদ ও সাহিত্য গবেষকদের নিকট অতিউচ্চমাত্রায় আসীন। বাংলা একাডেমি থেকে প্রখ্যাত ইতিহাসবিদ ড. আবদুল করিমের সম্পাদনায় আবদুল হক চৌধুরী রচনাবলী ১ম ও ২য় খন্ড ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তৃতীয় খন্ড প্রকাশের প্রস্তুতি চলছে।

জীবদ্দশায় ও মরণোত্তর তিনি দেশে বিদেশে প্রচুর সম্মাননা/পদক পেয়েছেন। সরকার আবদুল হক চৌধুরীর স্মৃতিতে রাউজানের নোয়াজিশপুরে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাখা আবদুল হক চৌধুরী স্মৃতি কেন্দ্র/ সংগ্রহশালা স্থাপন করেছেন- যা প্রয়োজনীয় জনবল ও আনুষঙ্গিক প্রস্তুতির পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের পক্ষ থেকে কবরে পুস্পার্ঘ অর্পণ, খতমে কোরআন, ফাতেহা পাঠ ও এতিমদের মাঝে তবারক বিতরণসহ রয়েছে নানা আয়োজন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে তালতলা ব্রিজের নিচে দুই নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

খুবি শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ দেবে ইক্বলাব ফাউন্ডেশন

বাসায় অভিযান,সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক

ত্রিশালের কোটিপতি পুলিশ সদস্য আনিছুর রহমান পিতাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশে চাকরি

মেধাবীদের সাইকেল উপহার দিলেন রাজশাহী জেলা প্রশাসন

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জামায়েত ইসলামীর কড়া বার্তা

শুল্ক প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

রাজশাহীর ২ সাবেক চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধ

পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের গরীব দু:স্থদের মাঝে কম্বল বিতরণ