মঙ্গলবার, 29 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহে বর্ষায় নগরবাসীর গলার কাঁটা জলাবদ্ধতা

প্রতিবেদক
shafiel alam sumon
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ - ৩:৩১ অপরাহ্ন

বর্ষা মৌসুমে ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ন ও যথাযথ ড্রেনেজ ব্যবস্থার অভাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা সমস্যা প্রকট আকার ধারণ করবে। চলমান বিভিন্ন সড়ক ও ড্রেনের নির্মাণকাজ ফেলে ঠিকাদার লাপাত্তা হওয়ায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মাসের পর মাস কাজ বন্ধ থাকায় নাগরিক ভোগান্তি পৌঁছেছে চরমে। আর এ সমস্যা নগরবাসীর গলার কাঁটা হয়ে দাড়াবে বলে বিশেজ্ঞরা মনে করেছেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের চলমান প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়নের অভাব। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বসতবাড়ি ও বাণিজ্যিক স্থাপনা, পলিথিনের ব্যাপক এবং যত্রতত্র ব্যবহারের ফলে বন্ধ হচ্ছে নালা, শহরের ড্রেনেজ ব্যবস্থার জীণর্তার ও পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব, প্রাকৃতিক খাল ও জলাধার ভরাট হয়ে যাওয়া, রাস্তার পাশে ও ড্রেনের মুখে ময়লা আর্বজনার জট, জলাবদ্ধতা নিরসনে পূর্বের প্রকল্প গুলোর কার্যকর বাস্তবায়নের অভাবে ময়মনসিংহ নগরের অনেক এলাকা জলাবদ্ধতা সংকট দেখা দিবে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন।

২০২০ সালে ৭ ডিসেম্বর ময়মনসিংহ সিটি কোর্পরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নীতকরণ র্শীর্ষক প্রকল্পটি ১ হাজার ৫৭৫ কোটি টাকা ব্যায়ে অন্যান্য কাজের পাশাপাশি ৩৪৫ দশমিক ৫৩ কিলোমিটার ড্রেন এবং ১৩ টি কালভার্ট নির্মান করার কথা থাকলেও তা আজ সম্ভব হয় নি সরকার পরিবর্তন দলীয় ঠিকাদার পলায়ন ও দূর্নীতির কারণে অনেক কাজ মাজ পথে থমকে আছে। বর্ষা শুরু হওয়ার আগে এসব কাজ সম্পন্ন না হলে নগরে জলাবদ্ধতা দেখা দিবে যা নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হবে।

বিশেষজ্ঞরা মনে করেছেন কাজ শুরু তেই গলদ ছিল অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে নগরের বলাশপুর, বাঁশবাড়ি কলোনী, শুম্ভগঞ্জ বাজার, কাটগুলা বাজার, বোম্বাই কলোনী, কাশর, আউটার স্টেডিয়াম, জবেদ আলী রোড, জেলখানা এলাকা,কৃষ্টপুর সহ অন্যান্য এলাকা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়ে যায়। এ অপরিকল্পিত ড্রেনেজ এবং কাজ গুলো সম্পন্ন না হওয়ায় এবার বর্ষা মৌসুমে এসব এলাকাবাসী চরম বিপাকে পড়ার সম্ভবনা রয়েছে।চুকাইতলা–বড়বাড়ি সড়ক, নগরের নতুনবাজার সাহেব আলী রোড, ভাটিকাশর বলাশপুর, চর বিনপাড়া, নওমহল বড় মসজিদ রোড, গোলাপজান রোড, কাশরসহ বিভিন্ন এলাকার সড়কের ও ড্রেনেজ কাজ গুলো থমকে আছে । কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা হওয়ায় মাসের পর মাস থমকে আছে এসব সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ। এতে দুর্ভোগ বেড়েছে নাগরিক ও যানবাহন চালকদের। এছাড়া নগরের খাল গুলো দখল হয়ে ছোট থেকে ছোট হচ্ছে। নিয়মিত পরিস্কার না হওয়ার কারণে ভরাট প্রায়। তবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কয়েক টি ড্রেন খাল পরিস্কার করলেও তা পরিপূর্ণ হয়নি বলে মনে করছেন । ইনস্টিটিউট ফর ইনভোয়নমেন্ট ডেবালপমেন্ট (আই ই ডি) এর সার্বিক সহযোগিতায় এবং ময়মনসিংহ স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের উদ্যোগে বৃহস্পতি বার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকৈল্পিত নগরায়ন ও যথাযথ ড্রেনেজ ব্যবস্থার অভাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা সমস্যা ও নিরসনে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

সংবাদ সম্মেলনে জন উদ্যোগের আহ্বায়ক আনোয়র কামাল রবীন সংবাদ সম্মেলনে প্রভৃতি কারণ সমুহ তুলে ধরেন । এছাড়া জলাবদ্ধতা নিসনে করণীয় এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রতি সুপারিশমালা পেশ করেন। সংবাদ সম্মেলনে আইইডির ব্যবস্থাপক নুরনাহার বেগমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জনউদ্যোগের সদস্য স্বাধীন চৌধুরী, আলী ইউসুফ, সুলতান আহম্মেদ এবং আইইডির উন্নয়ন কর্মকর্তা ও জন উদ্যোগের সদস্য সচিব মোঃ শাখাওয়াত হোসেন।

এ বিষয়ে প্রধান নির্বাহী সুমনা মজিদ জানান, ইতমধ্যে পূর্বের কাজের টেন্ডারে ৮ টি প্যাকেজ বাতিল করা হয়েছে । যে কাজ গুলো হয়েছে তার একটি স্টিমেট করে সিটি কর্পোরেশনের নীতিমালা অনুযায়ী পূনরায় টেন্ডার দেওয়ার কাজ চলমান রযেছে ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম

১১ দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি,ছেলেদের হলগুলো খোলা থাকলেও বন্ধ থাকছে মেয়েদের হল।

হতদরিদ্রদের পাশে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি: ঈদুল আজহায় বিতরণ হলো কোরবানির মাংস

বাকৃবিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী মতবিনিময় সভা

র‍্যাগিং ও সেশনজট নির্মূল করাসহ ইবি ছাত্রদলের ১৯ দাবি

পাবিপ্রবি’তে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্কিল প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের নতুন শাখা প্রধান ইমাদুল হক প্রিন্স

ফের আলোচনায় ক্ষুদে শিল্পী শেহমান, পৌঁছে যেতে চান সাফল্যের চূড়ায়

নড়াইলে ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

এসপি, ওসির স্বাক্ষর জাল করে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরীঃ জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেফতার