শুক্রবার, 24 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বুটেক্সে আইটিইটির সদস্য সংগ্রহ ও নবায়ন বুথের উদ্বোধন

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ - ৭:২৮ অপরাহ্ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) জি. এম. এ. জি. ওসমানী হলের মাঠে ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর সদস্য সংগ্রহ ও নবায়ন বুথ উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১১:৩০ মিনিটে ওসমানী হল মাঠ প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, রেজাউল করিম রেজা, আরফান আলী, ইঞ্জিনিয়ার মো. জাহিনুল ইসলাম লিটন, মঈদুল ইসলাম মঈদ, শহিদুল ইসলাম চৌধুরী, জাহিদুর ইসলাম আনিস এবং বুটেক্সের তিন হলের প্রভোস্টবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বুটেক্সের ৪০তম ব্যাচের শিক্ষার্থী আলিমুর রেজার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অতিথিবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন তার বক্তব্যে বলেন, আইটিইটিকে সক্রিয় রাখতে এর সদস্য সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি, আইটিইটির অন্তবর্তীকালীন কমিটি সংগঠনটিকে অনেক দূর এগিয়ে নেবে।

মেম্বারশিপ স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক রেজাউল করিম রেজা তার বক্তব্যে বলেন, আইটিইটির সঙ্গে সম্পৃক্ত থাকলে প্রত্যেক টেক্সটাইল ইঞ্জিনিয়ারের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয়। এই সদস্য সংগ্রহ বুথের কার্যক্রম সফল হবে বলে আমি আশাবাদী।

ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন তার বক্তব্যে দ্রুত আইটিইটির নির্বাচন আয়োজনের আহ্বান জানান। এ ছাড়া মেম্বারশিপ স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব আরফান আলী আশা প্রকাশ করেন, প্রত্যেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিজ উদ্যোগে আইটিইটির সদস্যপদ গ্রহণ করবেন।

বক্তব্য শেষে বুথের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ওসমানী হলের প্রভোস্ট ড. সাইদুজ্জামান এবং সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মো. মাহবুবুর রহমান আজীবন সদস্য হওয়ার জন্য ফর্ম সংগ্রহ করেন।

অনুষ্ঠানের শেষ অংশে অতিথিদের উপস্থিতিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ও ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যাচ ট্যুরের জন্য জার্সি উন্মোচন করা হয়।
উল্লেখ্য, আইটিইটির টুর্নামেন্ট চলাকালীন প্রতি শুক্রবার এই সদস্য সংগ্রহ ও নবায়ন বুথ চালু থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

উত্তরায় স্বামী-স্ত্রীকে কোপানো: গণধোলাইয়ের পর দুই কিশোর গ্যাং সদস্য আটক

পবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ মাস ধরে মনোচিকিৎসক নেই, সেবা সংকটে শিক্ষার্থীরা

বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস: নিরাপদ মা, সুস্থ জাতি গঠনের অঙ্গীকার

ভর্তি পরীক্ষায় যানজট কমাতে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবিপ্রবি প্রশাসন

ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাবেক ডিবির ওসিসহ ১৭ পুলিশের বিরুদ্ধে তদন্ত করতে পিবিআইকে নির্দেশ

পবিপ্রবিতে আউটকাম বেজড কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ

ভিজিডি কার্ড বিতরণে অর্থ বাণিজ্যের অভিযোগ, ফের বিতর্কের কেন্দ্রে বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু

মাভাবিপ্রবিতে সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

শার্শায় বন্যপ্রাণী তক্ষকসহ ২ পাচারকারী আটক