শনিবার, 7 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ধনুয়াখলা মাওলানা আলী আহাম্মদ(র:) পাঠাগার উদ্বোধন

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ - ২:৫১ পূর্বাহ্ন

‘বেশি বেশি বই পড়ি-আদর্শ জীবন গড়ি’ প্রতিপাদ্য নিয়ে ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা আদর্শ গ্রামে মবিন চেয়ারম্যানের বাড়িতে  মাওলানা  আলী আহাম্মদ (র.) পাঠাগার উদ্বোধন করা হয়।

মাওলানা আলী আহাম্মদ দীর্ঘ  সময় ধরে  পঞ্চায়েত কমিটি এবং ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। তিনি শতবর্ষী ধনুয়াখলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এবং বহুমুখী উন্নয়নের কর্ণধার ছিলেন। তিনি একজন প্রখ্যাত আলেম এবং সমাজ সংস্কারক ছিলেন। তাঁর স্মৃতি স্মরণ করে চতুর্থ প্রজন্মের আলোকিত সন্তান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুজাহিদুল ইসলাম পাঠাগারের ভিত্তি স্থাপন করেন। 

পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মুজাহিদুল ইসলাম বলেন, ‘সমাজকে আলোকিত করার জন্য বই পড়ার বিকল্প নেই। এটি গতানুগতিক শুধু পাঠাগার নয়। সমাজকে এগিয়ে নেওয়ার সময়োপযোগী বহুমুখী কর্মসূচি নিয়ে কাজ করবে।

এতে সভাপতিত্ব করেন  মাওলানা মোঃ মকবুল আহমেদ। প্রধান  অতিথি হযরত মাওলানা  হাফেজ আহমেদ, প্রাক্তন প্রিন্সিপাল, ধনুয়াখলা সিনিয়র ফাজিল(ডিগ্রি) মাদ্রাসা পাঠাগারটির উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান আলোচক চারবার জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত এআইপি বলেন ‘জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞানের বাহন বই। বইয়ের আকর পাঠাগার। বই বিমুখতা আমাদেরকে বর্বর করে তুলছে। জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতির উৎকর্ষতার জন্য আমাদেরকে অবশ্যই বই পড়তে হবে। বই না পড়ার জন্য  আমাদেরকে ব্যাক্তি জীবন থেকে  জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেসারত দিতে হচ্ছে। সিলেবাস বা পাঠ্য পুস্তকে সীমাবদ্ধ থাকলে চলবেনা। জ্ঞানের অসীম সমুদ্রে বিচরণ করতে হবে। আধুনিক স্মার্ট  চৌকস যোগ্য বিশ্ব নাগরিক হতে হলে বইকে জীবন সঙ্গী করতে হবে ‘। বক্তব্য রাখেন  অধ্যাপক মোঃ আলী আশরাফ খান, সাবেক অধ্যাপক মোঃ আবদুস সাত্তার, হাফেজ মোঃ মাজহারুল ইসলাম, মাওলানা আবদুর রহমান, মোঃ জাকির হোসেন, আবদুল কুদ্দুস, সমাজসেবক মুন্সি ফয়েজ আহমেদ, সমাজসেবক মোঃ আনিসুজ্জামান ভূইয়া, সাধারণ মানুষের বিশ্বস্ত বন্ধু আবদুল মবিন, মোঃ অলি মাস্টার, মহসিন কামাল প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে পাঠাগারের ২০২৫-২০২৬ (দুই বছর) এর জন্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং সেক্রেটারির দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার আতিকুর রহমান।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানের সম্পন্ন হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবিতে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্

জাবিপ্রবিতে ছাত্রদল কমিটির সভাপতি পদে ৫ এবং সাধারণ সম্পাদক পদে ১৪ জন

বাবা দিবসে, বাবাকে নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্থাপনার নাম পরিবর্তন: নতুন নামে পার্ক, হল ও স্কয়ার

নবীন শিক্ষার্থীদের বরণ: আলপনার সাজে পবিপ্রবির বিএ ও সিএসই অনুষদ

তরুণ নেতৃত্ব বিকাশে শেকৃবি ও ডিএআই গ্লোবাল এলএলসি এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাকৃবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক, কারাদণ্ড

ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র বর্ণাঢ্য অভিষেক

ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দীন রানা ডিবি পুলিশের হাতে গ্রেফতার