সোমবার, 16 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
সোমবার, ১৬ জুন ২০২৫ - ৪:৩৯ অপরাহ্ন

যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার এক শিশুর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ জুন) সকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও নারী-শিশু নির্যাতন সহায়তা সেলের সমন্বয়ক ডাক্তার রফিকুল ইসলাম যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তারেক রহমানের নির্দেশে সারাদেশে নির্যাতিত নারী ও শিশুদের চিকিৎসা ও আইনি সহায়তা দেয়া হচ্ছে। শিশুটির সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন।’

 উল্লেখ্য যে, গত ১১ জুন বিকেলে প্রতিবেশী মিজানুর রহমান শিশুটিকে ধর্ষণের পর হত্যাচেষ্টা চালায়। মারাত্মক রক্তক্ষরণ অবস্থায় শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ঈদের ছুটির মধ্যেও অস্ত্রোপচার করা হয়। বর্তমানে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

 ডাক্তার রফিকুল ইসলাম বলেন, ‘দেশে এক লাখের বেশি নারী ও শিশু নির্যাতনের মামলা ঝুলে আছে। বিএনপির লিগ্যাল এইড ও চিকিৎসা সেল এসব বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে।’

খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, শিশুটিকে প্রথম হাসপাতালে নেয়ার কাজটিও করেন স্থানীয় বিএনপি নেতারা। বর্তমানে আইনগত সহায়তাও দিচ্ছে দলীয় লিগ্যাল সেল।

 শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বিএনপি নেতারা আমার মেয়ের পাশে সবসময় ছিলেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। ধর্ষকের ফাঁসির দাবি জানাই।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বার সভাপতি মিজানুর রহমান খান, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আহসান হাবীব, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হোসাইন শাফায়াত, হাসপাতালের নেফ্রলজি বিভাগে ডাক্তার ওবায়দুল কাদের উজ্জ্বল, নাক কান বিভাগের ডাক্তার নাজমুল হক, চিকিৎসকদের সংগঠন যশোর বিএমএ’র নেতা ডাক্তার ফারুক এহতেশাম পরাগসহ স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের  নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

চোরাই বাল্কহেড চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৩০ টন মালামাল উদ্ধার

বরিশালের বিএম কলেজের ক্রীড়া ফান্ড নিয়ে দুর্নীতির অভিযোগ শিক্ষার্থীদের

চেয়ারম্যান রনির বিতর্কিত প্রতিবাদ: বামনডাঙ্গায় DRR প্রকল্পে দুর্নীতির গুঞ্জন

জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষ বরণ-১৪৩২।

ইবির যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির আহবায়ক শিমুল, সদস্য সচিব রিমন

ঐক্য কাম্য, কিন্তু জুলাই সনদ ও বিচার ছাড়া তফসিল নয়: হাসতান আব্দুল্লাহ’র হুশিয়ারি

বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী

হল ডিবেটিং সোসাইটির সভাপতি তিনার নেতৃত্ব সাংবাদিকের উপর হামলা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার আজ জন্মদিন

মাভাবিপ্রবিতে যৌথ প্রকল্পের শিক্ষা সফরে আসছে দক্ষিণ কোরিয়ান শিক্ষার্থীদের প্রতিনিধি দল