মঙ্গলবার, 28 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসামিকে গণপিটুনি, সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ - ১০:২১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের হেফাজত থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

শামীম হাইজাদী ইউনিয়নের আফরদী গ্রামের রুস্তম আলীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

 

স্থানীয়দের সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে শামীম একটি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। শামীম পালিয়ে টোটারবাগ গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমকে গ্রেপ্তার করে সিএনজি-চালিত অটোরিকশায় থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

তবে টোটারবাগ মসজিদের সামনে পৌঁছালে শতাধিক উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং শামীমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা শামীমকে গণপিটুনি দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সংঘর্ষ বাধে।

 

সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক মাজহারুল ইসলাম, এসআই আসাদুজ্জামান এবং এএসআই মামুন আহত হন। পাশাপাশি শামীমসহ আরও দুজন আহত হয়েছেন। উত্তেজিত জনতা পুলিশের সিএনজি অটোরিকশাটিও ভাঙচুর করে।

 

আহত শামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির ঘটনায় এলাকাবাসী অত্যন্ত ক্ষুব্ধ। তাদের ধারণা, পুলিশের হাতে অপরাধীদের তুলে দিলে সঠিক বিচার হবে না। এই ক্ষোভ থেকেই জনতা আইন নিজের হাতে তুলে নিয়েছে।

 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, “আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয়, এতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। শামীমের বিরুদ্ধে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাসহ পাঁচটি মামলা রয়েছে।”

 

তিনি আরও বলেন, “গণপিটুনি ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় কোনো নিরীহ গ্রামবাসীকে হয়রানি করা হবে না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শান্তিগঞ্জে ভোররাতে বাস দুর্ঘটনা, আহত কয়েকজন

গাজায় গণহত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের মানববন্ধন

রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধের ঘটনায় ১২ সদস্যের অনুসন্ধান কমিটি

নারায়ণগঞ্জে ৩ হত্যা মামলায় ১২ দিনের রিমাণ্ডে পলক

৮৫ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নিলো বাকৃবির টাঙ্গাইল সমিতি

কুড়িগ্রামে অবৈধ ইটভাটা বন্ধে মোবাইল কোর্টের অভিযান

ময়মনসিংহে সাহিত্যে সংসদ মঞ্চ উচ্ছেদ করায় কবি সাহিত্যকদের ক্ষোভ

হাবিপ্রবিতে ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ পিটিয়ে জখম করলো প্রবাসী রতনকে

দেয়াল টপকে এসি পাইপ চুরি— বুটেক্সে নিরাপত্তার ভাঙন