রবিবার, 20 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, পাশে থাকার অঙ্গিকার

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ - ৯:৪৪ অপরাহ্ন

দেশব্যাপি গণসংযোগ পক্ষ উপলক্ষে যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, সাংবাদিকরা সমাজের আয়না। আয়না কখনো মিথ্যা তথ্য দেয় না। ইনসাফ ভিত্তিক উন্নত-সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের আহবান জানান তিনি।

জেলা আমীর আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতারা ব্যক্তিগতভাবে দুর্নীতিমুক্ত। বিগত সময়ে আমাদের দুজন মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ কেউ করতে পারেনি। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা নিজেরা দুর্নীতিমুক্ত থেকে দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিশ্রæতিবদ্ধ। 

২০ এপ্রিল সকালে প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে পেশাজীবী থানার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভাপতিত্ব করেন পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন। বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন জেলা সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, শাহাবুদ্দিন বিশ্বাস। সভা সঞ্চালনা করেন পেশাজীবী থানার সেক্রেটারি জিএম আবু ফয়সাল। উপস্থিত ছিলেন থানার অফিস সেক্রেটারি গাওসুল আজম, সমাজকল্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা এমএআর মশিউর প্রমুখ। 

মতবিনিময়ে অংশ নিয়ে বক্তব্য রাখেন লেখক গবেষক ও এ্যাক্টিভিস্ট বেনজীন খান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক চ্যানেল২৪ ও সমকালের স্টাফ রিপোর্টার এসএম তৌহিদুর রহমান, বিএফইউজের সাবেক সহকারি মহাসচিব মানবজমিনের স্টাফ রিপোর্টার নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আকরামুজ্জামান, একুশে টিভি’র শিকদার খালিদ, দিগন্ত টিভি ও নিউজজোনবিডি’র তরিকুল ইসলাম তারেক প্রমুখ। 

জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, সাংবাদিক এবং রাজনীতিবিদদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা জরুরী। রাষ্ট্রের দুর্নীতি রোধে এবং সমাজের অসঙ্গতি দুর করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারেন। মহান আল্লাহর কাছে পরকালে জবাবদিহিতার অনুভ‚তি নিয়ে সাংবাদিকদের কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ। একটি ইনসাফপূর্ণ মানবিক রাষ্ট্র গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয় সভা থেকে। 

যশোরের স্থানীয় এবং ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় একশ’জন সাংবাদিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। 

বিগত আওয়ামীলীগ শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। যশোরে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ১২শ’ মামলা হয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারির নির্বাচন হবে যুগান্তকারী ও কলঙ্কমোচনের নির্বাচন

পোরশায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও বাজার মনিটরিং

মেধাবীদের নিয়োগ দিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন বাকৃবি উপাচার্য

বুটেক্স ছাত্রলীগের ৮ লাখ টাকার অধিক জামানত আত্মসাৎ, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

যশোরে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ দিবস পালিত

যবিপ্রবিতে উন্নত মম শিরের বৃক্ষরোপণ কর্মসূচি

ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র বর্ণাঢ্য অভিষেক

ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

তজুমদ্দিনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

মাভাবিপ্রবি অর্থনীতি বিভাগের সাথে মোলভি বাড়ি প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি