রবিবার, 27 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ - ৬:৫৩ অপরাহ্ন

তিন দফা দাবিতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রভাষকগণ।

রবিবার (২৭ এপ্রিল) বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে সমবেত হয়ে প্রভাষকগণ তাঁদের তিন দফা দাবি উত্থাপন করেন। 

উল্লেখিত দাবিসমূহ হলো – 

 

 

১) নারী প্রভাষকসহ সকল প্রভাষকদের সাথে দুর্বব্যবহার ও মিথ্যাচারের জন্য উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। 

 

 

২) আগামী ১৫ই মে এর মধ্যে  প্রমোশন বোর্ড শুরু করে দ্রুত প্রমোশন দিতে হবে। 

 

 

৩) ডিউ ডেট থেকে আর্থিক সুবিধা (এরিয়া) প্রদান করতে হবে।  

 

এ বিষয়ে কর্মবিরতি পালনরত একজন প্রভাষক বলেন, আজকে আমরা ভিসি স্যারের কাছে গিয়েছিলাম আমাদের কিছু বিষয় জানার জন্য যে আমাদের প্রমোশনের কি অবস্থা ও কাগজপত্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে কিনা। এর আগে আমাদের জানানো হয়েছিল ২৪ তারিখের মধ্যে কাগজপত্র পাঠানো হবে। সে অনুযায়ী আমরা আজ আপডেট নিতে গিয়েছিলাম যে কাগজপত্র পাঠানো হয়েছে কিনা। প্রথমে আমাদের বাধা দেওয়া হয়েছে, উপাচার্যের কক্ষে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা অনুমতি পাই এবং যখন ভিতরে প্রবেশ করি আমাদের কাছে কোন কিছু শুনতে না চেয়েই আমাদের সাথে একরকম রূঢ় আচরণ করা হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে স্যার আমাদের সাথে যথেষ্ট দুর্ব্যবহার করেছেন। লেকচারার হিসেবে আমরা এটা কখনোই আশা করিনা। সেটার প্রেক্ষাপটেই আমরা আজ আমাদের কিছু দাবি নিয়ে এখানে বসা।

 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এনামউল্যার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হন নি।

 

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ৬২ জন শিক্ষক। নিয়ম অনুযায়ী গত বছরের নভেম্বরেই শিক্ষকগণ সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ার যোগ্যতা অর্জন করেন। বোর্ড গঠন না হওয়ায় ৫ মাস ধরে আটকে আছে তাদের প্রমোশন। এছাড়াও নানা কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার কর্মকর্তাদেরও প্রমোশন আটকে আছে বলে জানা যায়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

৮০ বছরের বেশি টিকবে না,ইসরাইলকে ঘিরে প্রাচীন ভবিষ্যদ্বাণী ফের আলোচনায়

মাভাবিপ্রবিতে “জুলাই শহিদ দিবস” উপলক্ষে বুধবার  আলোচনা সভা

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে “Ratio et Oratio” শীর্ষক বিশেষ মুটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

কলেজ গেটের ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে শেকৃবি শিক্ষার্থীদের স্বস্তি

ইরানের বিজয় ইতিহাসের নবযাত্রা: হিজবুল্লাহর বিবৃতি

রাতের আঁধারে রাবির দুই হলে পুড়ল কুরআন

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ববিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

ববিতে বিপিএল এর চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শিত

ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের প্লান অফ একশন প্রণয়নে সাবন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত