মঙ্গলবার, 10 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নিরাপত্তাকর্মীদের মাঝে ইবি ছাত্র শিবিরের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ - ১২:১৮ পূর্বাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। সোমবার মধ্য রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে দায়িত্বে থাকা আনসার সদস্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মূসা ও সেক্রেটারি মাহমুদুল হাসানসহ বিভিন্ন নেতাকর্মীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, উপাচার্য বাস ভবন, একাডেমিক ভবন ও হলের আনসারদের মাঝে চাদর উপহার দেয়। পরবর্তীতেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মচারী ও দোকানীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন বলে জানান তারা।

শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা বলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে আমরা এই কার্যক্রম শুরু করেছি। আমরা প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের মাঝে চাদর উপহার দিয়েছি। পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকানী, খালা, ভ্যান চালক, কর্মচারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র প্রদান করবো। আমরা সকল গরীব মানুষের শীত লাঘবের জন্য কাজ করবো।

শাখা শিবিরের সেক্রেটারি মাহমুদুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসেবে এই হাড়ভাঙা শীতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি শীতার্তদের পাশে দাড়ানোর। আমরা চাই শীতে সকল মানুষ ভালো থাকুক। সকল সামর্থ্যবান মানুষকে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানাই। সেই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের অন্য সংগঠনগুলোকেও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান করছি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ঊষার ৪০ বছর পূর্তি ও গ্র্যান্ড রিইউনিয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণিল উৎসব

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: প্রস্তুতি শেষ, ভর্তি যুদ্ধ শুরু

পবিপ্রবিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য দূরীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

গডফাদাররা পালিয়েছে, কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার কে লাগাচ্ছে: মাহবুবুর রহমান মাসুম

বাসায় অভিযান,সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক

ডিআইইউ ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে হাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

নাগেশ্বরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত

ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাবেক ডিবির ওসিসহ ১৭ পুলিশের বিরুদ্ধে তদন্ত করতে পিবিআইকে নির্দেশ