সোমবার, 7 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাঁচবিবিতে বিয়ের প্রলোভনে কুলির মেয়েকে ধর্ষণ, থানায় অভিযোগ

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ - ১২:৩৪ পূর্বাহ্ন

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নন্দীগ্রামের দিনমজুর এক কুলির যুবতী মেয়েকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এমন অভিযোগে থানায় ০৬-০৪-২৫ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকের বিরুদ্ধে।

থানায় লিখিত অভিযোগ জানা যায়, উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল খালেকের মোঃ মহির উদ্দিনের স্কুল পড়ুয়া মেয়ের সাথে উপজেলার শাহাজাদপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে অভিযুক্ত মোঃ আজিজুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আজিজুলের উৎপাতে ২’বছর আগে মেয়ের পড়ালেখা বন্ধ করে দেন এবং অন্যত্র বিয়েও দেয়। এক পর্যায়ে লম্পট প্রেমিক মেয়ের স্বামীকে মানসিক চাপে ফেলে তাকে তালাক দিতে বাধ্য করে। এরপর থেকে মেয়েটা বাবার বাড়িতে অবস্থান করার সুযোগে আজিজুল পুনরায় যোগাযোগ ও প্রায় দেখা করতে। একসময় ওই মেয়েকে বিয়ের প্রলোভনে প্রথমে জয়পুরহাট আবাসিক হোটেলে, বন্ধুর বাড়িতে ও বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।

একপর্যায়ে মেয়েটি তাকে বিয়ে করতে বললে নানা তালবাহানা করে ভয়-ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়। কোন উপায় না পেয়ে গত ৫ এপ্রিল শনিবার মেয়েটি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নেন। পরিবারের দাবি, ওই ছেলের কারণে তাদের মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়াও সম্ভব হচ্ছে না। প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি বলে জানান ভুক্তভোগীর মা-বাবা।

এ বিষয়ে জানতে আজিজুলের মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সে ফোন রিসিভ করেনি।

এ বিষয়ে পাঁচবিবি থানার তদন্ত ওসি মোঃ ইমায়েদুল জাহেদী সাংবাদিকদের বলেন আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রৌমারী-ভুরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জন আটক

নাগেশ্বরীতে ইয়াবা ফাঁসানোর চক্রান্ত ভেস্তে দিল পুলিশ: নিরপরাধ ২ জন মুক্ত, মূল আসামি গ্রেফতার

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর সংঘর্ষে বাবা-মেয়ের আনন্দভ্রমণ পরিণত হলো মৃত্যু মিছিলে: নিহত ২, আহত ৩

গোবিন্দগঞ্জে ২৪ প্রহরব্যাপী মহানাম সজ্ঞানুষ্ঠান-লীলারস কীর্তন-ভোগ মহোৎসব

ট্রেনের টিটিই কর্তৃক ববি শিক্ষক-শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় প্রতিবাদ

হবিগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও মেলা অনুষ্ঠিত

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে নাগেশ্বরীতে র‍্যালি ও আলোচনা সভা

‎ঈদ ও গ্রীষ্মের ছুটি শেষে কাল খুলছে মাভাবিপ্রবি

জবিস্থ কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে ইমরান ও হাসান