বৃহস্পতিবার, 16 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়িতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের অবৈধ ইটভাটা বন্ধ করল প্রশাসন

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ - ৮:৪৮ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ এলাকায় সাইফুর রহমান সরকারি কলেজের পাশে অবস্থিত একটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে মেসার্স আলতাফ ব্রিকস নামক ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ভাটার কাঁচা ইট ধ্বংস এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।

সাইফুর রহমান সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন যে, ইটভাটার ধোঁয়া শ্রেণিকক্ষে প্রবেশ করে তাদের পড়াশোনার পরিবেশ নষ্ট করছে। তারা জানান, ধোঁয়া এবং ধুলাবালির কারণে তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া সম্ভব হয় না। এতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

ফুলবাড়ী উপজেলায় একাধিক অবৈধ ইটভাটা গড়ে উঠেছে, যা স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কাশিপুর ইউনিয়নের ফুলবাড়ী-নাগেশ্বরী মহাসড়কের পাশে মাত্র আধা কিলোমিটারের মধ্যে তিনটি ইটভাটা রয়েছে—ডব্লিউ এএইচ ব্রিকস, এবি ব্রিকস, এবং এমএসএইচ ব্রিকস। এসব ভাটার আশপাশে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো গঙ্গারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, গঙ্গারহাট উচ্চ বিদ্যালয়, এবং কাশিপুর ডিগ্রি কলেজ।

এখানকার শিক্ষার্থীরা শ্বাসকষ্ট, চোখের সমস্যা এবং ধুলাবালির কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। গঙ্গারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, “ইটভাটার ধোঁয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হয়। ধুলাবালিতে চারপাশ ছেয়ে থাকে, এমনকি গাছের ফলও ধরে না।”

শিমুলবাড়ী ইউনিয়নের ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেও একটি অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। একজন শিক্ষক জানান, “ইটভাটার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং তারা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।

২০১৯ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন বাধ্যতামূলক। কিন্তু এ আইন অমান্য করেই ফুলবাড়ীর বিভিন্ন এলাকায় ইটভাটা গড়ে উঠেছে।

এর আগে, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে চারটি ইটভাটার মালিকদের ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “পরিবেশ সুরক্ষা এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। আমাদের মূল লক্ষ্য হলো অবৈধ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা।”

এলাকার জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানালেও সমস্যার স্থায়ী সমাধানে নিয়মিত অভিযান এবং কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিবেশ ও জনস্বাস্থ্য আরও ক্ষতির মুখে পড়বে।

পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের পদক্ষেপ আরও কার্যকর ও নিয়মিত হওয়ার প্রত্যাশা রইল।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবিতে স্থগিতকৃত প্রাথমিক আবেদন শুরু ২৭ জানুয়ারি

উলিপুরে মৌমাছির কামড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

বশেফমুবিপ্রবির প্রথম প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসাইন

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের কারণে ট্রাক চালককে যাবজ্জীবন কারাদণ্ড

তামিম ইকবাল

তামিম ইকবাল: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ১৫ বছরের উজ্জ্বল এবং চিরস্মরণীয় অধ্যায়ের সমাপ্তি

ইবির পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের নেতৃত্বে ইমন-মুরাদ

হোসেনপুরে আমেরিকা প্রবাসির বাড়িতে ডাকাতি

কুড়িগ্রামে সাংবাদিকদের ঐক্য ও সহযোগিতার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহে ১ মণ গাঁজা ও নোহা গাড়ীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিআইইউতে প্রথমবার সিরাত কনফারেন্স অনুষ্ঠিত