মঙ্গলবার, 4 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান,৬০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মোহাম্মদ খায়রুল ফকির হোসেনপুর কিশোরগঞ্জ
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ - ২:১২ অপরাহ্ন

হোসেনপুর  উপজেলার সাহেবেরচর  এলাকায় ব্রাহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক বালু শ্রমিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই বালু শ্রমিক ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছিলেন। এসময় তাকে হাতেনাতে আটক করেন ।  গতকাল রবিবার  (৩ জানুয়ারি ) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) কাজী নাহিদ ইভা অভিযানটি পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন হোসেনপুর থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার সাহেবেরচর  এলাকায় অবৈধ বালি উত্তোলনের সময় এক ব্যক্তিরকে আটক করে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা মতে ৬০,০০০/-(পঞ্চাশ হাজার টাকা) নগদ অর্থদন্ড প্রদান করে।  জানা যায়, উপজেলার সাহেবেরচর  নদী তীরবর্তী এলাকায় অবৈধ বালি উত্তোলনের কারণে নদী তীরবর্তী দুই কুলের বাসিন্দাদের বাস্তুভিটা এবং রাস্তাঘাট, আবাদী জমি নদী ভাঙনের কবলে পড়েছে। এছাড়া বালি বহনকাজে নিয়োজিত ভারী যানবাহনের কারণে নষ্ট হচ্ছে রাস্তাঘাট, পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে । কিন্তু প্রভাবশালী মহল এই অবৈধ কাজে জড়িত থাকার কারণে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস করেন না। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ( ভূমি) ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধে একাধিক বার অভিযান পরিচালনা করেন, কিন্তু অসাধু চক্র বালু উত্তোলন চালিয়ে যান। এবিষয়ে (ইউএনও) কাজী নাহিদ ইভাকে প্রশ্ন করলে, তিনি বলেন, অবৈধ বালি উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে ।

 ছবির ক্যাপশন: অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) কাজী নাহিদ ইভা

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুয়েট ভিসির পদত্যাগ দাবি মাভাবিপ্রবিতে বিক্ষোভে উত্তাল পরিবেশ

পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন ও ক্রীড়া অনুষ্ঠিত

হাবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর

রাবি কর্মকর্তা ইসলামিক স্টাডিজ বিভাগকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

বেতন-ভাতা না পেয়ে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক-কর্মীদের মানবেতর জীবনযাপন যশোর ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

থানাহাট বাজারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি, অভিযুক্ত নাহিদ হাসানের দ্রুত গ্রেফতার দাবি

শহীদ বিশালের পরিবারের পাশে জেলা মৎস্য অফিস 

দেশে এই প্রথম কৃষি যান্ত্রিকীকরণ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু