সোমবার, 4 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ড্র; খেলা শুরু ১৩ নভেম্বর

প্রতিবেদক
বিথী আক্তার কাজল, কুবি প্রতিনিধি
সোমবার, ৪ নভেম্বর ২০২৪ - ১২:২৫ অপরাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ড্র অনুষ্ঠিত হয়েছে। খেলা শুরু হবে আগামী ১৩ নভেম্বর থেকে।

রবিবার (০৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০২ নম্বর রুমে অনুষ্ঠিত হয়।

চারটি গ্রুপে ভাগ করা হয় ১৯ টি বিভাগকে। এতে ‘এ’ গ্রুপে রয়েছে– ইংরেজি, লোক প্রশাসন, এআইএস, আইন এবং নৃবিজ্ঞান বিভাগ।  ‘বি’ গ্রুপে রয়েছে– প্রত্নতত্ত্ব, গণিত, ফার্মেসী, সিএসই এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ।  ‘সি’ গ্রুপে রয়েছে– অর্থনীতি, আইসিটি, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, বাংলা এবং মার্কেটিং বিভাগ।  ‘ডি’ গ্রুপে রয়েছে– গণযোগাযোগ ও সাংবাদিকতা, পরিসংখ্যান, রসায়ন এবং পদার্থবিজ্ঞান বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটি আহবায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, আমরা দায়িত্ব পাবার পর থেকেই শিক্ষার্থীদের টুর্নামেন্টের সাথে যুক্ত করার চেষ্টা করেছি৷ আমাদের টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ১৩ নভেম্বর। আমরা জার্সির ব্যাপারে বিভিন্ন স্পন্সরশিপ সংগ্রহের চেষ্টা করছি। ইনশাআল্লাহ যদি এটার ব্যবস্থা হয় তাহলে সব বিভাগের জন্যই ভালো হবে।

বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলম বলেন, আজকে খুব সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে ড্র অনুষ্ঠিত হয়েছে। সকল বিভাগের প্রতিনিধি উপস্থিত থাকায় ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি একটি উৎসবমুখর টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

উক্ত ড্র অনুষ্ঠানে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, আইন বিভাগের প্রভাষক অধ্যাপক সৌরভ হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের গুনতে হলো দ্বিগুণ ভাড়া

দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকার পর বুটেক্সডিসির নতুন নেতৃত্বে আলভী ও তামজিদ

ইউজিসির আয়োজনে বাকৃবিতে গবেষণা কার্যক্রমের অগ্রগতি নিরীক্ষণ বিষয়ক কর্মশালা

সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে হবে: জামায়াত নেতা লিটন

বাকৃবিতে নির্বাচন ছাড়াই ভেটেরিনারি ছাত্র সমিতি গঠন, শিক্ষার্থীদের ক্ষোভ

ত্রয়োদশ সংসদ নির্বাচন : ২৫ কুড়িগ্রাম-১ আসনে বিএনপির টিকিটের জন্য লড়বেন পাঁচজন

বিজ্ঞান ও প্রযুক্তি প্রচারণায় নাগেশ্বরী: ৪৬তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ শুরু

পাবিপ্রবির গুচ্ছ ভর্তি পরিক্ষা শেষে গ্রীন ভয়েসের ক্লিন ক্যাম্পাস কর্মসূচি

ডিআইইউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান