সোমবার, 3 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফতুল্লায় গণপিটুনির পর অস্ত্রসহ দুই ভাইকে পুলিশে দিল এলাকাবাসী

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ৩ মার্চ ২০২৫ - ৮:০৯ অপরাহ্ন

ফতুল্লার পাগলা নুরবাগ এলাকা থেকে দুই রাউন্ড তাজা গুলি ও পিস্তলসহ দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩ মার্চ) বিকেল ৩ টার দিকে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নূরবাগ পুরান সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন আদর্শনগরের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাশেদ আহম্মেদ হৃদয় এবং রহিম আহম্মেদ সাগর।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুতুবপুরের সন্ত্রাসী লিখন বাহিনীর সাথে নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে সাগর-হৃদয় গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরেই সোমবার হৃদয় ও সাগর দলবল নিয়ে অস্ত্রসহ লিখন বাহিনীর উপর হামলা করতে আসে। তবে, লিখন বাহিনী তাদের অস্ত্রসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

 

অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাগর ও হৃদয়ের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তারা বালুর ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসা করতো এবং এলাকায় আধিপত্য বিস্তার করতে বিশাল বাহিনী গড়ে তুলেছিল। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিল।

 

এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দিলে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ৬২ এম এম বোরের বিদেশী পিস্তল, দু’রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ফোরামের উদ্যোগে “ইফতার ই রহমত” সম্পন্ন

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন

সাংবাদিকের উপর হামলার বিচার চেয়ে জবিতে মানববন্ধন

ধানসিঁড়ি ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি আমাদের পরিবার

পাবিপ্রবির রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

একটি দলকে খুশি করার জন্য নির্বাচন আগানো দুঃখজনক: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইবির রোভার স্কাউটের নেতৃত্বে দিদারুল-সাঈম

চট্টগ্রামে বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা

পাহাড়ে এখন সম্ভাবনাময় কৃষি পন্য হচ্ছে মসলা জাতীয় ফসলের চাষ

হোসেনপুরে তারুণ্যের মেলার উদ্বোধন করলেন ডিসি ফোজিয়া খান