শুক্রবার, 1 আগস্ট 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবিতে জুলাই শহীদদের স্বরণে মিনি ম্যারাথন ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ১ আগস্ট ২০২৫ - ৯:২২ অপরাহ্ন

 

জুলাইয়ে আত্মত্যাগকারী শহীদদের স্বরণে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্রতীকী মিনি ম্যারাথন ‘রান ফর জাস্টিস’।

শুক্রবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে দৌড়ের সূচনা হয়। শেকৃবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উচ্ছ্বাসের সাথে অংশগ্রহণ করেন।

গত ২৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়। তবে ২৭ জুলাই কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করার ঘোষণায় আয়োজন ঘিরে অনিশ্চয়তা দেখা দেয়। শেষ পর্যন্ত কেন্দ্রের সঙ্গে আলোচনা শেষে ৩০ জুলাই ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়, পূর্বঘোষিত  অনুষ্ঠান যথাসময়েই অনুষ্ঠিত হবে।

শহীদদের স্মরণে আয়োজিত এ প্রতীকী দৌড়ে ছেলেদের জন্য ৫৪০০ মিটার এবং মেয়েদের জন্য ২৭০০ মিটার দূরত্ব নির্ধারণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং শেকৃবি রোভার স্কাউট গ্রুপ।

প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী পান ৫ হাজার টাকা, আর মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী পান ৩ হাজার টাকা অর্থমূল্যের পুরস্কার। অংশগ্রহণকারী সবাইকে দেওয়া হয় মেডেল, ক্রেস্ট, জার্সি এবং নাস্তা।

শিক্ষকদের মধ্যেও ছিল আলাদা প্রতিযোগিতা। প্রথম হওয়া দুই শিক্ষক (শিক্ষক ও শিক্ষিকা) পান ১ হাজার টাকা অর্থমূল্যের পুরস্কার এবং ক্রেস্ট-মেডেল। এ সময় কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ফিরোজ মাহমুদ শিক্ষকদের মধ্যে এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক নূর মহল আখতার বানু শিক্ষিকাদের মধ্যে প্রথম হন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার বলেন, “আমি আমার শিক্ষার্থী বা শিক্ষক জীবনে কখনও এই ধরনের আয়োজন দেখিনি।  এই আয়োজন এর মাধ্যমে আমরা জুলাই শহীদদের স্বরণ করছি  আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

একই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত রান ফর জাস্টিস মিনি ম্যারাথন  সফলভাবে আয়োজনের পর বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের  ছাত্র সংগঠনগুলো আংশগ্রহন করেন (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, ছাত্রদল)। 

(টিম আবু সাইদ)  বনান (টিম মুগ্ধ)  দুই দলে বিভক্ত হয়ে সুন্দর একটা ম্যাচ উপহার দেন সবাই। ম্যাচের ফলাফল (১-১) ড্র হয়। এই ম্যাচের মাধ্যমে প্রকাশ পায় শেকৃবির  ছাত্র সংগঠন গুলোর মধ্যে  সম্প্রীতির বন্ধন। 

ম্যাচ পরবর্তীতে ট্রফি বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক মো: আব্দুল লতিফ । তিনি উভয় দলের অধিনায়ক এর হাতে ট্রফি তুলে দেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডিআইইউসাসের নিন্দা

রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ইসরায়েলকে ফিলিস্তিন ছাড়ার আল্টিমেটাম দিল ইরান

দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে পারে ইরান-ইসরায়েল সংঘাত

রুম বরাদ্দে অসন্তোষ, পদত্যাগ করলেন পাবিপ্রবির বাংলা বিভাগের চেয়ারম্যান

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

গবেষণা ও উদ্ভাবনে স্কলারশিপ বৃদ্ধির দাবি, প্রধান উপদেষ্টা বরাবর রাবি অধ্যাপকের খোলা চিঠি

লংগদুতে জায়গা সংক্রান্ত দ্বন্দ্বে আহত কেয়ারটেকার

বুটেক্সে হল ফেস্ট উদযাপন হবে ১৬ ডিসেম্বর

নড়াইলে প্রতিবন্ধী ধর্ষণে ২ লাখে রফাদফার চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার