বুধবার, 5 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে 

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ - ১:৩১ অপরাহ্ন

নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে অসদাচরণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভের পর নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরুন্নবীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরুন্নবীকে প্রত্যাহার করা হয়। এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে জড়ো হয়ে থেমে থেমে বিক্ষোভ করেন উত্তেজিত জনতা। পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে।
প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) কাজী এহসানুল কবীর। বিক্ষুদ্ধরা জানান, রোববার সন্ধ্যায় গ্রামের কয়েকটি চায়ের দোকান থেকে লুডু খেলারত অবস্থায় কিছু মানুষকে তুলে নিয়ে আসেন পুলিশ পরিদর্শক মো. নুরুন্নবী। এরপর তাদের এই মর্মে আদালতে চালান করতে উদ্ধত হন যে, তারা জুয়া খেলছিল। ব্যাপক খোঁজখবর নিয়ে জানা যায়, তারা কেউ জুয়া খেলছিলেন না। তাদের নামে ইতোপূর্বেও কোনো পুলিশি অভিযোগ নেই। তাদেরকে ছাড়াতে স্থানীয় জামায়াতে ইসলামী এবং বিএনপির নেতাকর্মীরা ওনার সঙ্গে কয়েক দফা সাক্ষাত করেন। উনি তাদের সঙ্গে জঘন্য ব্যবহার করেন। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা তাকে কল করেন। উনি তার সঙ্গেও অসদাচারণ করেন। এমনকি অভিযুক্ত পুলিশ পরিদর্শক প্রকাশ্যে অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে গালি দেন বলেও দাবি করেন বিক্ষুব্ধরা। এই ঘটনার প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একপর্যায়ে তিনি আটকদের ছেড়ে দিতে বাধ্য হন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী বলেন, অভিযুক্ত পুলিশ পরিদর্শক মো. নুরুন্নবী সবসময় অপেশাদার আচরণ করেন, যা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছিল। এজন্য উত্তেজিত জনতা মিছিল করে।
এদিকে, এসব অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত পুলিশ পরিদর্শক মো. নুরুন্নবীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। যার ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) কাজী এহসানুল কবীর বলেন, অভিযোগ আসায় লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরুন্নবীকে প্রত্যাহার করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

‎১০ জুলাই মাভাবিপ্রবিসাসের ‘কালো দিবস

বুটেক্স ভর্তি পরিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী কল্যাণ থেকে বসছে ৪টি বুথ

টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর হামলা : ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর সনদ বাতিল

প্রাউড অফ পটুয়াখালী নিয়ে বহুদূর এগিয়ে যেতে চায় পটুয়াখালীর রায়হান চৌধুরী

মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী

পোরশায় বালিয়াচান্দা মাদ্রাসা উন্নয়নে ৫টি গাছ বিক্রয়

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানসামায় বর্ণাঢ্য র‍্যালি

আন্তঃবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্স – আপ পাবিপ্রবি