শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চোকার্স-এর তকমা ঘুচালো প্রোটিয়ারা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ৬:৩১ অপরাহ্ন

বারবার সুযোগ এসে হাতছাড়া করার যন্ত্রণায় ‘চোকার্স’ নামে কুখ্যাত হয়েছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বমঞ্চে বারবার শেষ মুহূর্তে ভেঙে পড়া, সম্ভাবনা জাগিয়েও হতাশ করা ছিল যেন প্রোটিয়াদের নিয়তি। তবে লর্ডসের ঐতিহাসিক মঞ্চে এসে তারা নতুন করে ইতিহাস লিখলো। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুললো দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের এ জয়ে মূল কাণ্ডারি ছিলেন বরপুত্র এইডেন মার্করাম। চতুর্থ ইনিংসে ২০৭ বল মোকাবিলা করে ১৩৬ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার সেঞ্চুরির উপর ভর করেই ২৮১ রানের লক্ষ্য সহজ করে ফেলে দক্ষিণ আফ্রিকা। সহযাত্রী ছিলেন অধিনায়ক টেম্বা বাভুমা, যিনি ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

এর আগে টস জিতে বোলিং নিয়ে প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় দক্ষিণ আফ্রিকা। কাগিসু রাবাদা ছিলেন দুর্দান্ত—৫১ রানে ৫ উইকেট তুলে নিয়ে অজিদের মাত্র ২১২ রানে গুটিয়ে দেন। যদিও দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস আরও বাজে ছিল—প্যাট কামিন্সের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৩৮ রানে অলআউট হয় তারা।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ধসে পড়ে মাত্র ৬৬ রানে ৬ উইকেট হারিয়ে। শেষ দিকে মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড কিছুটা প্রতিরোধ গড়েন, স্টার্ক করেন হার না মানা ৫৮ রান। তবে রাবাদা-এনগিডিদের বোলিংয়ে তারা থামে ২০৭ রানে।

জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও মার্করাম ও বাভুমার দৃঢ়তায় শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের শেষ দিকে ডেভিড বেডিংহাম ২১ রানে অপরাজিত থেকে দলকে ইতিহাসের অংশ করে মাঠ ছাড়েন।

বিশ্বকাপে, চ্যাম্পিয়নস ট্রফিতে বা আইসিসির বড় মঞ্চে বারবার মুখ থুবড়ে পড়া দক্ষিণ আফ্রিকা এবার সেই গ্লানি ঘোচাল। চোকার্স-এর তকমা গুছিয়ে তারা টেস্টের শ্রেষ্ঠত্বে নিজের নাম লিখে নিলো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

কুবিতে আবেদনের সময়সীমা বাড়লো

পবিপ্রবি আইকিউএসি-র নতুন পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী

হাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি

দিরাই থানার অভিযানে ফাতেমানগরের সাঈদ আহমদ গ্রেফতার

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “আন্তর্জাতিক রিসার্চ সিম্পোজিয়াম” কর্মশালা

পবিপ্রবিতে ইউজিসির উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ ও ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন বিমানটিতে

খানসামা উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন সভাপতি- আরিফুল, সম্পাদক- আরিফ

উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, সেনাবাহিনীর অভিযানে মোটরসাইকেল উদ্ধার