মঙ্গলবার, 4 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চট্টগ্রামের আবাসিক ভবনে দিনদুপুরে ডাকাতি, আটক ২

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:২১ অপরাহ্ন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ভবনে দিনদুপুরে ডাকাতকালে দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তা আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পুলিশ বায়েজিদ ও আকাশ নামে দুজনকে আটক করেছে দুজনই ওই বাসায় কাজ করতেন। 
ভবনের বাসিন্দার চিৎকার শুনে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢোকার পর ডাকাতদের দুজন পালিয়ে যান। এক ডাকাত গৃহকর্তার গলায় ছুরি ধরে তাঁকে নিয়ে ঢুকে পড়েন শৌচাগারে।
জানা গেছে, ভবন মালিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ের জামাতা। তার নাম লোকমান হাকিম। তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক।ভবনের বাইরে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন।
৮ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানান, ভবনটির ভেতর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন ও নিরাপত্তাকর্মীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। এ ছাড়া পার্শ্ববর্তী পাঁচলাইশ থানায়ও ফোন করে ওই বাসায় ডাকাত ঢোকার বিষয়টি জানানো হয়। পরে পাঁচলাইশ থানা–পুলিশের একটি দল ও পুলিশের সোয়াত দল ঘটনাস্থলে যায়। তারা ভবনটির দ্বিতীয় তলায় গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। বাসাটির শৌচাগারে জিম্মি করে রাখা লোকমানকে সাউন্ড গ্রেনেড ফাটিয়ে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লোকমান ছাড়া পরিবারের আর কোনো সদস্য ঘটনার সময় বাসায় ছিলেন না। মো. আকাশ, মো. সাব্বির, মো. রিয়াদ ও মো. বায়েজীদ নামের চারজন বাসাটিতে ডাকাতির চেষ্টা করেন। এর মধ্যে দুজন আগে থেকেই বাসায় ছিলেন। তাঁরা ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। চার ডাকাতের মধ্যে দুজনকে আটক করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে আওয়ামীলীগ নেতা চাঁদ মন্ডল গ্রেফতার।

সুবিধাবঞ্চিতদের মাঝে কুআ’র ঈদ উপহার বিতরণ

শেকৃবিতে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়

যশোরে সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ ৩জন আহত

শিক্ষার্থীদের টাকায় দলীয় টেন্ট বানাচ্ছে ইবি ছাত্রদল

ময়মনসিংহে ইউএসএআইডির প্রকল্প: ৩০ জন ছাদবাগানী পেলো উন্নতমানের চারা

সার্বিক পরিস্থিতির জন্য ফ্যাসিস্ট হাসিনা দায়ী: জামায়াতের আমির

জাবিপ্রবি’তে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে ড. আল মামুন সরকার সাময়িক অব্যহতি