শুক্রবার, 9 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে যুবকের মরদেহ উদ্ধার 

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ৯ মে ২০২৫ - ১২:২৮ অপরাহ্ন

জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় বিলের মধ্য থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুকবের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সালমান উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১ টা পর্যন্ত সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে শামুকখোলা নিজ বাড়িতে এসে কিছু সময় পর আবার বের হয়ে যায়। এরপর থেকে সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়। শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে অজ্ঞাত মরদেহ পাওয়ার খবর পেয়ে সালমান এর স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে সালমানের মরদেহ শনাক্ত করে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে বেসরকারি শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন

ইবিতে আবৃত্তি আবৃত্তি ও কণ্ঠতরঙ্গের আবৃত্তি অনুষ্ঠান

বিজয় দিবসে ববি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

জাবিপ্রবিতে চিরকুমার দিবস উৎযাপন

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ইবিতে রক্তদান ও গেটটুগেদার

কুড়িগ্রামে নিয়োগ জালিয়াতি: কামাত আঙ্গারিয়া মাদ্রাসার সুপার গ্রেফতার

যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

গডফাদাররা পালিয়েছে, কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার কে লাগাচ্ছে: মাহবুবুর রহমান মাসুম

যবিপ্রবিতে স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত, সর্বোচ্চ ৮৬.৫ মার্ক