মঙ্গলবার, 4 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. তাহ্সিন ফারজানা

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:১৪ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. তাহ্সিন ফারজানা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই মনোনয়নের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ধারা ১৮ (১)(ণ) ও ১৮(২) অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করতে সম্মতি জ্ঞাপন করেছেন।’ এর মাধ্যমে অধ্যাপক ড. তাহ্সিন ফারজানা আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে অধ্যাপক ড. তাহ্সিন ফারজানা বলেন, ‘আমাকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করায় আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং সংশ্লিষ্ট সকলকে। কৃষিশিক্ষা, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। আমার অভিজ্ঞতা ও প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, নীতি নির্ধারণ এবং একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আগামীর বাংলাদেশ হবে ন্যায়-ইনসাফের বাংলাদেশ: হামিদুর রহমান আজাদ

কোরবানির হাটে গরু সুস্থ না কৃত্রিম মোটা তা চেনার উপায় জানুন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা যাবে না-মির্জা ফখরুল

পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট এর উদ্বোধন

স্বাধীনতার বয়স ৫৪ বছর, আমার বয়স ৬০ এর কাছাকাছি

ইসরায়েলে স্কলারশিপ, সুযোগ পেয়েও ভর্তি না হওয়ার সিদ্ধান্ত রাবি ছাত্রের

খামেনি আলী (রা.)-এর বংশধর, যেভাবে বনে গেলেন শীর্ষ ধর্মীয় নেতা

বঙ্গবন্ধু হলকে ‘বিজয়-২৪’ নামকরণের দাবি পবিপ্রবি শিক্ষার্থীদের

ময়মনসিংহে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইসলামি ছাত্র আন্দোলন জবি শাখা