শনিবার, 16 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খাসিয়াদের ভূমি অধিকার নিয়ে ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ - ৮:৫৩ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ‘ট্রেডিশনাল ল্যান্ড রাইটস অব ইনডিজেনিয়াস পিপল : দ্যা কেইস অব খাসিয়া কমিউনিটি ইন বাংলাদেশ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

 

সে‌মিনা‌রে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার। তার গবেষণার মূল বিষয়বস্তু ছিলো ‘ইন্ট্রোডাকশন টু ট্রেডিশনাল ল্যান্ড রাইটস অব খাসিয়া কমিউনিটি ইন বাংলাদেশ : এ স্টাডি’। গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা।

 

এতে আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহার সভাপতিত্বে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান। বিশেষ অতিথি ছিলেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। এছাড়াও আলোচক হিসেবে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান। । 

 

গবেষক সাহিদা আখতার উপস্থাপিত প্রবন্ধের মূল বিষয়বস্তু- বাংলাদেশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য খাসিয়া জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর প্রথাগত ভূমির অধিকার থেকে তারা প্রায়শই বঞ্চিত হচ্ছে। নানাভাবে তাদের নিপীড়ন করে পৌত্রিক ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এ গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক আইনসহ বাংলাদেশের আইনের সাথে খাসিয়াদের প্রথাগত আইনের সমন্বয় করে কিভাবে তাদের জীবনযাত্রার উন্নতি করা যায় সে বিষয়ে তুলে ধরা হয়েছে। 

 

উল্লেখ্য, সাহিদ আখতার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২১ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদন্নোতি পান। তিনি বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

বশেফমুবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পাবিপ্রবিতে প্রদর্শিত হলো “বন্যা প্রতিরোধী স্বল্প মূল্যের আবাসন” প্রকল্প

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

পাঁচবিবিতে শীতবস্ত্র বিতরণ 

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসরায়েলি আগ্রাসনের পেছনে গোপন ষড়যন্ত্র, দাজ্জাল আগমনের ছায়া

ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে ছাত্রদল নেতা আটক

ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

পাবিপ্রবিতে পদ্মা জেলার ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও নবীন বরণ