শনিবার, 8 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আইটিইটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
শনিবার, ৮ মার্চ ২০২৫ - ১২:০৯ পূর্বাহ্ন

টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বৃহত্তর সংগঠন ‘দ্য ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) কর্তৃক আয়োজিত হয়েছে ইফতার মাহফিল-২০২৫।

আজ ৭ মার্চ (শুক্রবার) ঢাকার গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাবে এ আয়োজন করা হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এর মাধ্যমে এই আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইটিইটির আহ্বায়ক ইঞ্জি: এহসানুল করিম কায়সার।

এছাড়া উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটি এর সাবেক সভাপতি ও অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মো. শামসুজ্জামান (সিআইপি), যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. এটিএম সামসু উদ্দীন খান, বুটেক্সের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মোঃ আবুল কাশেম, অকোটেক্স গ্রুপের এম ডি ইন্জিঃ আব্দুস সোবহান ( সিআইপি) , আইইবি এর টেক্সটাইল ডিভিশনের চেয়ারম‍্যান ইন্জিঃ মহিউদ্দীন আহমেদ সেলিম, হংকং- বাংলাদেশ চেম্বারের সভাপতি ইন্জিঃ দেওয়ান সাইফুল আলম মাসুদ, আইটিইটি এর সদস্য সচিব ইঞ্জি: মো: এনায়েত হোসেন, আইটিইটি এর সাবেক মহাসচিব ইন্জিঃ এ কে এম মহসিন আহমেদ।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জি. ফয়সাল বিন আলম। ইফতার ও দোয়া মাহফিল কমিটি ও আইটিইটি-এর সোস‍্যাল ওয়েলফেয়ার ও ইভেন্ট ম‍্যানেজমেন্ট কমিটির সদস‍্য সচিব ইঞ্জি. মোহা: মইদুল ইসলাম (মঈদ) অনুষ্ঠান পরিচালনা করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠির সংঘর্ষে আহত ৫০ জন

যশোরে শেখ হাসিনার সচিব মে.জে. (অব) সালাহউদ্দিন মিয়াজীকে ঘিরে রেখেছে ছাত্র-জনতা, আটকের দাবি

মুরাদনগরে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর প্রত্যাবর্তন উপলক্ষে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত

পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা

পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা

ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪

ববি ক্রিকেট ক্লাবের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ইসকন নিষিদ্ধ ও আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাব পৌর ছাত্রদলের বিশাল শোডাউন     

বাংলাদেশ ইসলামী আন্দোলন দলের উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল