বুধবার, 8 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববি ক্রিকেট ক্লাবের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ - ৮:৪১ অপরাহ্ন

 

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের আয়োজনে আন্তঃ বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ সিজন-৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

 বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ বনাম রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মধ্যে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের সভাপতি মোহাম্মদ সাকিবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ, প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো: লোকমান হোসেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সুষ্মিতা রায়, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ফেরদোসী জামান তনু, জেলা ক্রিড়া কর্মকর্তা মো: সাইদুল ইসলাম (শুভ), বিসিবি আম্পায়ার ও জেলা আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আজিম হালিম, বরিশাল জেলা ক্রিকেট দলের কোচ মাহমুদুল হায়দার, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের কোচ মো: তারিকুল ইসলাম, রাজ গ্রুপের ম্যানেজার আব্দুল্লাহ আল নোমান, বিএম গ্যাসের রিজিয়ন প্রধান সাইদুল ইসলাম ও বরিশাল মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্ববায়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: সাহেদুল ইসলাম সাহেদ সহ অন্যান্যরা।

 ফাইনাল খেলায় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ২৯ রানে বিজয়ী হয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা ব্যাটার হিসেবে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মো: রায়হান উদ্দিন, সেরা বোলার ও সেরা খেলোয়াড় হিসেবে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর আনজুম সিহাব নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৪

ধৈর্য্য ও সততা ছাড়া রাজনীতি নেতৃত্বহীন হয়ে পড়ে-বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা)-এর ২০২৪-২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ফুলবাড়ী বণিক সমিতির পরিষ্কার অভিযান ও প্রচারণা

টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে স্থান পেল যবিপ্রবি

নাগেশ্বরীতে ইটভাটার দৌরাত্ম্য: শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে পরিবেশদূষণ, প্রশাসনের নীরবতা

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে গায়েবানা জানাজা

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে ইবি তারুণ্য

খানসামায় নতুন বই পেলেন শিক্ষার্থীরা