মঙ্গলবার, 7 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতার বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজি অভিযোগে শ্রমিকদের মানববন্ধন কর্মসূচীতে হামলা

প্রতিবেদক
নেত্রকোণা, জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ - ৩:১৮ অপরাহ্ন

নেত্রকোণায় জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতার বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজি অভিযোগে শ্রমিকদের মানববন্ধন কর্মসূচীতে হামলা, আহত -৮
নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান ওরফে রিপনের বিরুদ্ধে বিভিন্ন পরিবহণের মালিক ও শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠেছে।
 এ ঘটনার প্রতিবাদে মানবন্ধনের আয়োজন করে পরিবহণ শ্রমিকরা। এসময় তারিফুর রহমানের লোকজন হামলা চালায়। এতে উভয় পক্ষের ৮জন শ্রমিক আহত হন। 
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের কয়েক সপ্তাহ পর থেকে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান স্থানীয় পরিবহণ সেক্টরের মালিক ও শ্রমিকদের কাছ থেকে অনৈকভাবে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকরা জাতীয়তাবাদী শ্রমিকদেলর কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে অসাংগঠনিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে কৈফিয়ত তলব করা হয়। আগামী সাত দিনের মধ্যে তাঁর বক্তব্য কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে। এ দিকে তারিফুরের চাঁদাবাজির প্রতিবাদে জেলা শ্রমিকদলের অপর একটি পক্ষ আজ মঙ্গলবার ‘পরিবহণ শ্রমিকবৃন্দে’র ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান, সহ সম্পাদক আবদুল কাইয়ুম, জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুল জলিলসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা ও চালকরা অংশ নেন। 
তিনজন প্রত্যক্ষদর্শী জানান, বেলা ১১টার দিকে শ্রমিকদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন শুরু হলে চালক সৈয়দ শাহজাহান আহমেদ যখন বক্তব্য শুরু করেন এ সময় প্রায় ২৫ থেকে ৩০ জন উচ্ছঙ্খৃল লোকজন এসে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। এ সময় উপস্থিত থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
ঘটনার পর হাবিবুর রহমান বলেন, জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমানের নেতৃত্বে ৫ আগস্টের কয়েক সপ্তাহ পর থেকেই পরিবহনে ব্যাপক চাঁদাবাজি চলছে। তাঁর এসব কর্মকাণ্ডে আমরা অতিষ্ট। এর প্রতিবাদে মানববন্ধন করতে চাইলে চাঁদাবাজ তারিফুরের কাছের লোক তৌফিক আহমেদের নেতৃত্বে হামলা চালিয়ে আমাদের শ্রমিক নান্টু মিয়া, আজগর আলী, সুজন মিয়া ও সাদ্দাম মিয়াকে আহত করে। আহতদের নেত্রকোণা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর এসব কার্যকলাপের জন্য দলের কেন্দ্রীয় কমিটি থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আমরা তারিফুরের চাঁদাবাজি বন্ধসহ এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’ 
এ ব্যাপারে জানতে চাইলে তারিফুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধপাওয়া যায়। তবে তাঁর পক্ষের লোক হিসেবে পরিচিত তৌফিক আহমেদ সাংবাদিকদের বলেন, তিনি বা তাঁর নেতৃত্বে মানববন্ধনে কোনো হামলা চালানো হয়নি। আর তারিফুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘শ্রমিকদের দু’পক্ষের মধ্যে সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে চার-পাঁচজনের মতো আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

তানোরে সন্ত্রাসীদের হামলার শিকার হলেন সাংবাদিক

দ্বিতীয়বারের মতো বাকৃবিতে টেডএক্স: অনুপ্রেরণার নতুন দিগন্ত

ফিলিস্তিনে গণহত্যা ও অব্যাহত হামলার প্রতিবাদে না.গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী আজ

বুটেক্সে দ্বিতীয়বারের মতো ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড অনুষ্ঠিত

তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে রাবিতে ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত

নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডিআইইউতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা: যুক্তি মেধা ও শ্রেষ্ঠত্বের লড়াই

মৎস্য অধিদপ্তরের নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন

ডিআইইউতে স্ক্যাবিস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত