বুধবার, 22 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শাহীন চাকলাদারকে কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তকরণে আদালতের রায়

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ - ২:২৩ অপরাহ্ন

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে স্পেশাল জেলা ও দায়রা জজ এসএম নুরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে শাহীন চাকলাদারকে ২০ হাজার টাকা জরিমানা এবং ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩০ মার্চ দুদকের তৎকালীন উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ ছিল, তিনি ৩৮ লাখ টাকার সম্পদ গোপন করেছেন। দুদকের তদন্তে প্রমাণিত হয় যে, তার ট্যাক্স ফাইলে দেখানো সম্পদের পরিমাণ ও দাখিল করা বিবরণীর মধ্যে অসামঞ্জস্য রয়েছে। শাহীন চাকলাদার তার সম্পদ বিবরণীতে উল্লেখ করেছিলেন, তার মোট সম্পদ ১ কোটি ৯৬ লাখ ২১ হাজার ৪০০ টাকা, যার মধ্যে ১ কোটি ১ লাখ ৯১ হাজার ৫১৫ টাকা দেনা। কিন্তু দুদকের তদন্তে উঠে আসে, তার প্রকৃত সম্পদের পরিমাণ ৫৬ লাখ ২৬ হাজার ২০০ টাকা। এর বাইরে ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। ২০০৯ সালের ৫ জানুয়ারি তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। রায়ের দিন শাহীন চাকলাদার আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোনা জারি করে আদালত। আসামিপক্ষের আইনজীবী ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গাজী আব্দুল কাদির।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে ভুয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের কাছে অর্থ দাবি

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বসন্তবরণ উদযাপন

গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা ২০-এ বুটেক্স শিক্ষক আব্বাস উদদীন

দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের; সেশনজটের আশঙ্কা

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

কাগমারী ব্রিজে মাইক্রোবাস দুর্ঘটনায় মাভাবিপ্রবির শিক্ষার্থী পার্থ আহত

১০৮ জন নতুন শিক্ষানবিশ সদস্য নিয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতির যাত্রা

পবিপ্রবিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আয়োজনে ইফতার মাহফিল

তহশিলদার রাশেদুল এর সীমাহীন দুর্নীতিতে হয়রান সেবা গ্রহীতারা